
আর্থিক খাতে ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্যে বাংলাদেশের অবনমিত ঋণমান বি১ বহাল রেখেছে মুডিস ইনভেস্টর সার্ভিস। সেই সঙ্গে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানটি।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের ঋণমানের হালনাগাদ পর্যালোচনা প্রকাশ করেছে মুডিস। নতুন মূল্যায়ন অনুযায়ী, ঋণ পাওয়ার যোগত্যায় অথবা আর্থিক বাধ্যবাধকতা পূরণের সক্ষমতায় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন মুডিসের অনুসন্ধানে ধরা পড়েনি।
প্রায় ছয় মাস পর্যবেক্ষণে রাখার পর গত ৩০ মে বাংলাদেশের আগের ঋণমান বিএ৩ থেকে অবনমন করে বি১ নির্ধারণ করে মুডিস। সংস্থাটি তখন বলেছিল, বিদেশি মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের উঁচুমাত্রার দুর্বলতা ও তারল্যের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে চলমান সংকটের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতাও প্রকাশ পেয়েছে।
তবে ঋণমান কমালেও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল বলে মনে করে সংস্থাটি। এর মানে, ঋণ যোগ্যতা বা আর্থিক বাধ্যবাধকতা মেটানোর ক্ষমতায় বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি।
মুডিসের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বর্তমান ঋণমান বিএ৩ থেকে নামিয়ে বি১ নির্ধারণ করা হয়। তখনো দীর্ঘ মেয়াদে বাংলাদেশের পরিস্থিতিকে ‘স্থিতিশীল’ বলেছিল মুডিস। যদিও স্বল্প মেয়াদে সংশয়ের কথা তুলে ধরা হয়।

দেশে সস্তা প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস ডিম ও ব্রয়লার মুরগি। তবে বাড়তি উৎপাদন খরচ, করের চাপ এবং খাদ্যের মূল্যবৃদ্ধিতে পোলট্রিশিল্প এখন গভীর সংকটে পড়েছে। খাতসংশ্লিষ্টদের সতর্কবার্তা—বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিম ও মুরগির দাম ভবিষ্যতে দ্বিগুণে পৌঁছাতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের প্রায় ২৬৮ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে এই অর্থ জমা থাকায় তা আদায়ে অনিশ্চয়তা
৮ ঘণ্টা আগে
ঊর্ধ্বগতির মূল্যস্ফীতির চাপ থেকে তাৎক্ষণিক মুক্তির কোনো সহজ পথ এখন সরকারের সামনে নেই। বাস্তবতাকে মেনে নিয়েই দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী এই প্রবণতাকে নিয়ন্ত্রণে আনতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। লক্ষ্য—তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণ।
১১ ঘণ্টা আগে
ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে টানা চার দিন বন্ধ থাকবে। ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারি করা এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে...
১৩ ঘণ্টা আগে