
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। আজ শুক্রবার এ ঘটনার পর হুতি বিদ্রোহীরা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলের পথে যাওয়া সব জাহাজেই হামলা হবে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি জানানো হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার এটিই সর্বশেষ ঘটনা।
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হুতি বলেছে, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘আমরা জানি, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করেছে। এতে পণ্যবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন লেগে যায়।’
বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে বলেছে, জার্মান পরিবহন সংস্থা হ্যাপাগ-লয়েডের মালিকানাধীন কনটেইনার জাহাজটি ইয়েমেনের উপকূলীয় শহর মোচা থেকে উত্তরে একটি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাহাজের বন্দরের দিকে আঘাত করেছে। এতে ওভারবোর্ডে পড়ে যায় একটি কনটেইনার। ক্ষেপণাস্ত্রটির আঘাতে জাহাজের ডেকে আগুন লেগে যায়।
এএফপি বলেছে, বর্তমানে এলাকাটিতে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ। তারা আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে।
এ মাসের শুরুতে হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছিলেন, ইসরায়েল যদি আবারও গাজায় হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। সে সময় তিনি বলেন, ‘আমরা ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি একটি কার্গো জাহাজ এখনো আমাদের দখলে।’
গত ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে গাড়ি বহনকারী ইসরায়েলের একটি জাহাজ আটক করে হুতি যোদ্ধারা। সে সময় জাহাজটিতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন।
হুতি বিদ্রোহীরা বলেছে, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সব জাহাজকে আরব ও লোহিত সাগরে চলাচলে বাধা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা গবেষণায় জালিয়াতি বা ‘প্লাজিয়ারিজম’-এর অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক...
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
১১ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
১২ ঘণ্টা আগে