আজ শুক্রবার মুক্তি পেয়েছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’-এর টিজার। ‘ওয়ার’, ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি। বিমান বাহিনীর অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরের লুক প্রকাশ্যে আসার পর এবার মাঝ আকাশের লড়াইয়ের ঝলক এল সামনে।
‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে টিজারে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে।
সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
‘ফাইটার’ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা। তাই এর ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। নিশ্চিতভাবে বলা যায়, এর টিজার যা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিদ্ধার্থের সঙ্গে ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন হৃতিক। এবারও আরেকটা ব্যবসাসফল সিনেমার অপেক্ষায় আছেন ভক্তরা।


এই সময়ে নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। টিভি ও ইউটিউবে নিয়মিত মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। অল্প সময়ে দর্শকের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। পাঁচ বছর পর সম্প্রতি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের ধারাবাহিক নাটকে। তটিনীর সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
২ ঘণ্টা আগে
সংগীতে ৩০ বছর পূর্তি উদ্যাপনে ২০২৩ সালে ঢাকায় গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে তাঁর সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের গীতিকার গায়ক জয় শাহরিয়ার। পরের বছর আবারও ঢাকায় এক মঞ্চে গেয়েছিলেন দুজন। এবার লন্
২ ঘণ্টা আগে
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক দিয়ে এ বছর অভিনয় শুরু করেছেন জাফর জ্যাকসন। ‘মাইকেল’ সিনেমায় অভিনয় আর নাচের জাদুতে মুগ্ধ করেছেন তিনি। বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এবার জাফর জ্যাকসন যুক্ত হলেন ক্যারিয়ারের দ্বিত
২ ঘণ্টা আগে
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরতে দিনব্যাপী বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন। কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকছে দিনব্যাপী জ
৩ ঘণ্টা আগে