
ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ান্স’ ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা আপনা-আপনি গায়েব হয়ে যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও সেভাবেই কাজ করবে।
ফিচারটি এমন পরিস্থিতির জন্য উপযোগী, যখন গ্রাহক কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করতে চায়। যেমন ক্রেডিট কার্ডের নম্বর, গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য যা শুধুমাত্র একবার শোনা উচিত। এর ফলে ভয়েস মেসেজটি গ্রাহকের অন্য কোনো ফোল্ডারে সেভ হয়ে থাকবে না।
ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ ছবি ও ভিডিওয়ের মতো ‘ওয়ান টাইম’ আইকন দিয়ে চিহ্নিত করা হয়।
হোয়াটসঅ্যাপ বলেছে, ভিউ ওয়ান্স ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে।
ভয়েস ওয়ান্স ফিচার যেভাবে ব্যবহার করবেন
১. একটি পৃথক বা গ্রুপ চ্যাট খুলুন
২. মাইক্রোফোনে বাটনে চাপুন।
৩. রেকর্ডিং লক করতে সোয়াইপ আপ করুন ৷
৪. রেকর্ড বাটনটি ট্যাপ করুন এবং ধরে রাখুন ৷
৫. বাটনটি সবুজ হয়ে গেলে ভিউ ওয়ান্স মোড চালু হবে।
৬. সেন্ড বাটনে ট্যাপ করুন।
৭. যদি গ্রাহকের ‘রিড মেসেজ’ অপশনটি চালু থাকে তাহলে ভয়েস মেসেজটি শোনা হলে চ্যাটের দুইটি টিক চিহ্ন নীল হয়ে যাওয়ার মাধ্যমে বুঝতে পারবেন।
ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ পাঠানোর সময় প্রতিবার এই অপশনটি নির্বাচন করতে হবে। আর ভয়েস মেসেজটি একবার চালু করলে তা আর পাওয়া যাবে না।
ভয়েস মেসেজ পাওয়ার পর ১৪ দিনের মধ্যে এটি চালু করতে হবে। এরপর মেসজটি স্বয়ংক্রিয়ভাবে চ্যাট থেকে মুছে যাবে। এছাড়া এই ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ ফরোয়ার্ড, সেভ, স্টার বা শেয়ার করা যাবে না।
ব্যাকআপের সময় খোলা হয়নি এমন ভয়েস মেসেজগুলো পুনরুদ্ধার করা যেতে পারে। তবে ভিউ ওয়ান্স ছবি, ভয়েস, বা ভিডিও মেসেজ একবার খোলা হলে এটি ব্যাকআপে অন্তর্ভুক্ত করা হবে না। ফলে কনটেন্টগুলো পুনরুদ্ধার করা যায় না। আর এসব মিডিয়ার স্ক্রিনশটও নেওয়া যাবে না।

টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং জোরদার এবং ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে খাত সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী ‘টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১৪ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের মানচিত্র থেকে ইসরায়েলি নাম মুছে ফেলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। একই সঙ্গে ডিজিটাল মানচিত্রে ফিলিস্তিনি ভৌগোলিক নামগুলো অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
২ দিন আগে
স্মার্টফোন প্রেমীদের জন্য দুই দিনের ব্যাটারি ব্যাকআপ এখন আর স্বপ্ন নয়। ওয়ানপ্লাস, অনার এবং শাওমির মতো প্রতিষ্ঠানগুলো এখন ব্যাটারি প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ৮ হাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
৩ দিন আগে
ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি।
৩ দিন আগে