কুড়িগ্রামের উলিপুরে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন অতিদরিদ্রদের একটি প্রকল্পের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় কয়েক শ নারী-পুরুষ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে অবস্থান নেয়। পরে তাঁরা বকেয়া মজুরির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন তাঁরা। দৈনিক ৪০০ টাকা মজুরিতে এ প্রকল্পের মাধ্যমে দুই দফায় ১১০ দিন কাজ করার কথা থাকলেও কাজ করা হয় ৭৭ দিন। আবার কোনো ইউনিয়নে এর কম-বেশিও হয়েছে। কিন্তু শ্রমিকেরা ৪৬ দিনের মজুরি পান ১৮ হাজার ৪০০ টাকা। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও তাঁরা বকেয়া টাকা পাননি।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রমিক ইলিয়াছ আলী, ফজিলা বেগম, আনোয়ার হোসেনসহ কয়েকজন বলেন, ‘ইজিপিপি প্লাস প্রকল্পে আমরা ৫ হাজার ৭১ জন শ্রমিক কাজ করেছি। কিন্তু ১৮ হাজার ৫০০ হাজার টাকা দেওয়া হলেও এখনো প্রায় ১৪ হাজার টাকা বকেয়া রয়েছে। চেয়ারম্যান-মেম্বারদের বারবার বলা হলেও তাঁরা টাকার কোনো সুরাহা করছেন না। কষ্ট করে কাজ করেও আমরা টাকা পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা বিক্ষোভ করছি।’
তাঁরা আরও বলেন, ‘প্রকল্পে সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার কাজ বন্ধ থাকার নিয়ম থাকলেও আমাদের দিয়ে বৃহস্পতিবারও কাজ করিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা সঠিক মজুরি পাইনি। নির্বাচনের আগে আমরা বকেয়া মজুরি চাই।’
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা আমার কাছে এসেছিলেন। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। গত অর্থবছরে শ্রমিকদের তালিকা সংযোজন-বিয়োজন করার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাপের ছোবলে রহিমা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।
২১ মিনিট আগে
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ...
২৭ মিনিট আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, বিনিয়োগ করতে চাইবে কিংবা ছোট ছোট কোম্পানি তৈরি করতে চাইবে, তাদের সেই ফান্ড থেকে সহযোগিতা দেওয়া হবে।
৩১ মিনিট আগে
নিহতের ছেলে মো. আল আমিন জানান, তাঁর বাবা জোহর নামাজের জন্য মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন। হিজলা সরকারি কলেজের কাছে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। পথচারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগে