ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চা কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামের এক পোস্টে আইএস জানিয়েছে, তাদের সদস্যরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিবৃতিতে আইএস বলেছে, মারাওয়ি শহরে খ্রিষ্টানদের বিশাল সমাবেশে একটি ডিভাইসের মাধ্যমে খেলাফতের সৈন্যরা এ বিস্ফোরণ ঘটায়।
ফিলিপাইনের মুসলিম নাগরিকদের বেশির ভাগই বসবাস করেন দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও এবং তার আশপাশের দ্বীপগুলোতে। মিন্দানাও রিজিয়ন নামে পরিচিত অঞ্চলটিতে আইএসের প্রভাব অপেক্ষাকৃত বেশি।
গতকাল রোববার মারাওয়ি শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির শরীরচর্চাকেন্দ্রে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বোমা হামলায় চারজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিদেশি সন্ত্রাসীরা এই হামলার জন্য দায়ী। ফিলিপাইনে এর আগে এমন কাণ্ডজ্ঞানহীন ও ঘৃণ্য হামলার ঘটনা ঘটেনি।’
ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওডোরো এক সংবাদ সম্মেলনে এ বোমা হামলার পেছনে বিদেশি উপাদানের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা করে বলেছে, তারা ফিলিপাইনের অধিবাসীদের পাশে আছে।
মিন্দানাও অঞ্চলের প্রদেশ লানাও দেল সুরের রাজধানী শহরের নাম মারাওয়ি। এই অঞ্চলটিতে গত প্রায় দুই দশক ধরে তৎপরতা চালাচ্ছে আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ জঙ্গিগোষ্ঠী। ২০১৭ সালে শহরটি পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল আইএসের ফিলিপাইন শাখা দাওলাহ ইসলামিয়া মাউতে। দখলের পর গোটা লানাও দেল সুর প্রদেশকে আইএসের ‘উইলায়াত’ বা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে দাওলাহ ইসলামিয়া মাউতে।
ফিলিপাইনের সামরিক বাহিনী গত শুক্রবার মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি সামরিক অভিযান চালায়। সেই অভিযানে ইসলামিক স্টেট সমর্থক দাওলাহ ইসলামিয়া ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করা হয়।
সেদিকে ইঙ্গিত করে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে বিস্ফোরণ সম্পর্কে আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবলেজা বলেছিলেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিশোধ নিতে তারা এই হামলা করে থাকতে পারে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৩ ঘণ্টা আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
৪ ঘণ্টা আগে