বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। সংগীতশিল্পী সৈয়দ আমিকে প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তিনি। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বিয়ের কথা নিশ্চিত করেন চিত্রনায়িকা আঁচল। জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যমে গায়ক সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত স্বামী। আর বিয়ের কথা গোপন রাখেননি বলেই জানান তিনি। তাঁর কথায়, বিয়ের বিষয়টি কাছের মানুষজন সবাই জানত।
আঁচল আঁখি বলেন, ‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে আমার পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি এবং আয়োজনেই হয়েছে।’
২০২০ সালের ডিসেম্বর। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় অমি-আঁখির। এরপর আরও কয়েকবার কথা হয়। তারপর জানুয়ারিতে (২০২১) শুটিং হয় গানটির।
বিয়ের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসার বিষয়ে আঁচল বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারিতে আমাদের পারিবারিক আয়োজনে বিয়ে হয়। আর গত বছরই আমি তা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে জানিয়েছি। কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে এটি।’
আঁচল আঁখি আরও বলেন, ‘আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছে আছে।’
প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। তবে ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা করে সাফল্য ও খ্যাতি লাভ করেন তিনি। এক যুগের ক্যারিয়ারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর সবশেষ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
২১ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
২১ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
২১ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
২১ ঘণ্টা আগে