কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে এক–তৃতীয়াংশ কর্মীর সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করলেই হবে। ২০৩৩ সালের মধ্যে লাখ লাখ কর্মী সপ্তাহে মাত্র চার দিন কাজ করবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি নিয়ে এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান অটোনমির প্রতিবেদনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়বে। সপ্তাহের কর্মঘণ্টা ৪০ থেকে ৩২ ঘণ্টায় নেমে আসবে। বেতন ও কর্মক্ষমতা অপরিবর্তিত রেখে কর্মশক্তির প্রায় ২৮ শতাংশ এই সুবিধা পাবে। অর্থাৎ যুক্তরাজ্যের ৮৮ লাখ মানুষ ও যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ মানুষ এই সুবিধা ভোগ করবে।
গবেষণায় বলা হয়, চ্যাটজিপিটির মত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমস) ব্যবহারের ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব। অটোনমি বলছে, বেকারত্ব ঠেকাতে এবং শারীরিক ও মানসিক অসুস্থতা কমাতে এই নীতি সহায়তা করবে।
অটোনমির গবেষণা পরিচালক উইল স্ট্রং বলেন, এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের ফলে কী ধরনের লাভ হবে বা কত মানুষ চাকরি হারাবে–শুধু এসব বিষয়ের ওপর ফোকাস করে অনেক গবেষণা হচ্ছে। তবে অটোনমির গবেষণার ফলাফল বলেছে, কোনো প্রযুক্তির যখন পূর্ণ বিকাশ হয় এবং একে সঠিকভাবে কাজে লাগানো যায়, তখন শুধু কাজের মানই উন্নত হয় না, বরং কর্ম ও জীবন ভারসাম্যপূর্ণ হয়।
গবেষণায় দেখা যায়, এলএলএম প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে গ্রেট ব্রিটেনের কর্মশক্তির ৮৮ শতাংশ অর্থাৎ ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে।
অটোনমির মতে, এআই ব্যবহারের ফলে সিটি অব লন্ডন, এলমব্রিজ ও ওকিংহাম শহরে আগামী দশকে ৩৮ শতাংশ বা তার বেশি সংখ্যক কর্মীদের কর্মঘণ্টা কমে যাবে।
একইধরনের গবেষণা যুক্তরাষ্ট্রের কর্মশক্তি নিয়েও করেছে অটোনমি। এতে বলা হয়, ২০৩৩ সালের মধ্য যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ কর্মী সপ্তাহে চার দিন কাজ করবে। আর কর্মশক্তির ৭১ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা প্রায় ১০ শতাংশ কমে যাবে। ম্যাসাচুসেটস, উটাহ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে এলএলএম ব্যবহারের ফলে কর্মশক্তির প্রায় এক চতুর্থাংশ কর্মী সপ্তাহে শুধু চার দিন কাজ করবে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের জন্য একটি বিল উত্থাপন করেন কংগ্রেসম্যান মার্ক টাকানো। তিনি বলেন, ‘এআই ও অটোমেশনের কারণে কর্মশক্তিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যেকোনো শিল্প বা দক্ষতার স্তর নির্বিশেষে সব কর্মী এর সুফল ভোগ করতে পারবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি-খাতের নিয়োগকর্তাদের ‘কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি গ্রহণ করে এই সেক্টরে বিশ্বনেতা হওয়ার সুযোগের’ সদ্ব্যবহার করার আহ্বান জানায় অটোনমি। এর মাধ্যমে লাখ লাখ কর্মীর জীবন উন্নত হবে। এজন্য নীতিনির্ধারকদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে কোম্পানি।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস-এ সেমিকন্ডাক্টর ও স্মার্টফোন বিভাগে কর্মীদের বোনাসের বিশাল ব্যবধানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিভাজন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের মুনাফা ব্যাপকভাবে বেড়েছে।
১১ ঘণ্টা আগে
আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
১ দিন আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
১ দিন আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
১ দিন আগে