
রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ দ্বাদশ সংসদের পাতানো নির্বাচন থেকে দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও জানিয়েছে দলটি। আজ শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
বিবৃতিতে বলা হয়, আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র ও জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনোক্রমেই গ্রহণীয় হতে পারে না। বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে পাঠানো এবং কারাদণ্ড প্রদান আজকের বিশ্বে বিরল ঘটনা। বল প্রয়োগ করে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে কেবল ইচ্ছাপূরণের নির্বাচনের মাধ্যমে পূর্বনির্ধারিত ফল ঘোষণার আনুষ্ঠানিকতা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখার সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যাঁরা জড়িত হবেন, ভবিষ্যতে তাঁদেরও দায়দায়িত্ব নিতে হবে।
এই নির্বাচনী তফসিল বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহূর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য। চলমান গণ-আন্দোলনের লক্ষ্য অর্জন ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছয় নবজাতকের মৃত্যুর দায়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
৯ ঘণ্টা আগে
ট্যাক্স-নির্ভর বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের এম এ জি ওসমানী গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটটি উচ্চ ও বাস্তবতাবিবর্জিত। এই বাজেটের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং আয়ের উৎস হিসেবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেটি আসলে বাস্তবতাবিবর্জিত। কারণ, এই পরিমাণ রাজস্ব আদায় করা এই সরকার, প্রশাসন ও করকাঠামোর পক্ষে সম্ভব নয়...
১০ ঘণ্টা আগে
দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম বাজেট হলেও এই বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে...
১১ ঘণ্টা আগে