ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৭ হাজার ২০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে। এর এক-তৃতীয়াংশই গ্রেপ্তার হয়েছে চলতি যুদ্ধে। ইসরায়েলি জিম্মিদের বিপরীতে দেশটি ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি দিলেও ফের গ্রেপ্তার করা হবে। অতীতেও এমনটাই হতে দেখেছেন ফিলিস্তিনিরা। এমনকি যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীর থেকে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ৯০ জনের বেশি। ফলে ফিলিস্তিনিরা মনে করছেন, জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনিরা মুক্তি পেলেও ইসরায়েলি দখলদারিত্বের থাবা থেকে তাদের সহজেই মুক্তি আসছে না। বিষয়টি নিয়ে আল-জাজিরায় এটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি কয়েদিদের সম্ভাব্য মুক্তি নিয়ে উত্তেজনা ও আকাঙ্ক্ষার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটি ঘটার পরই বিশ্বাস করতে চাইছেন। ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি নিয়ে সেখানকার যাদের সঙ্গে আল জাজিরার প্রতিবেদকেরা কথা বলেছেন, তাঁদের কেউই মনে করছেন না বিষয়টি খুব সহজভাবে হবে। ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলে এমনও মনে হয়েছে যে তাঁদের আসলে মুক্তির আশা নেই।
অধিকৃত পশ্চিম তীর থেকে আল-জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বলেন, ফিলিস্তিনিরা আসলে ইসরায়েলকে একটুও বিশ্বাস করে না। তাঁরা মনে করছেন, কারাগার থেকে ইসরায়েল কয়েদিদের মুক্তি দিলেও ফের তাঁদের গ্রেপ্তার করা হবে। এমনটাই তাঁরা হতে দেখেছেন। এবারও ব্যতিক্রম হবে, সেটি তাঁরা মনে করছেন না।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। ২৪০ জনকে জিম্মি করে হামাস। এর জবাবে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সম্প্রতি শুরু হয় স্থল অভিযানও। এতে মোট ১৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং নারী ৪ হাজার জন।
গতকাল যুদ্ধের ৪৯তম দিনে যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়। ইসরায়েল ও হামাসের মধ্যকার এই চুক্তি অনুযায়ী, চার দিনের যুদ্ধবিরতি চলাকালে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবে ১৫০ জন নারী ও শিশু। এরপর প্রতি ১০ জন ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি এক দিন করে বাড়বে।
ইসরায়েলি কারাগারগুলোতে ৭ হাজার ২০০-র বেশি ফিলিস্তিনি কয়েদি রয়েছে। এর এক-তৃতীয়াংশকে গ্রেপ্তার করা হয় এবার যুদ্ধ শুরুর পর।
গত বৃহস্পতিবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের বেশি লোককে আটক করা হয়। তাই ফিলিস্তিন ভূখণ্ডে যত দিন ইসরায়েলের দখলদারি কায়েম থাকবে, তত দিন পর্যন্ত এই ধরনের মুক্তি আদতে দীর্ঘস্থায়ী কিছু নয়—এটি সেখানকার বাসিন্দারা বোঝেন। ফিলিস্তিনিদের স্থায়ী মুক্তি বলে কিছু নেই, এটি যেমন এবার যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগার থেকে সম্ভাব্য মুক্তিপ্রাপ্তদের জন্য প্রযোজ্য, একইভাবে সত্য ফিলিস্তিন ভূখণ্ডের সব বাসিন্দার জন্যই।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, প্রত্যেক ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে মুক্তি দেওয়া হবে তিন ফিলিস্তিনিকে। এ ছাড়া যুদ্ধবিরতির প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজা সিটি এবং উপত্যকার উত্তরাঞ্চলে উড়বে না ইসরায়েলি বিমান।
মিসর জানিয়েছে, চার দিনের যুদ্ধবিরতি চলাকালে প্রতিদিন ১ লাখ ৩০ হাজার লিটার ডিজেল প্রবেশ করবে গাজায়। প্রতিদিন রান্নার গ্যাসসহ চার ট্রাক গ্যাস গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। এ ছাড়া বিরতি চলাকালে প্রতিদিনই গাজায় প্রবেশ করবে ত্রাণবাহী ২০০ ট্রাক।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
১০ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
১১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
১২ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
১৩ ঘণ্টা আগে