ফিলিস্তিনের গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল সোমবার আরব বিশ্বের নেতাদের একটি প্রতিনিধিদল চীনের বেইজিংয়ে সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইর সঙ্গে সাক্ষাৎ করে এই আহ্বান জানান। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে শিগগিরই পদক্ষেপ নিতে হবে। খবর দ্য গার্ডিয়ানের।
আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মধ্যপ্রাচ্যে যত শিগগির সম্ভব শান্তি ফিরিয়ে আনতে চলুন আমরা একসঙ্গে কাজ করি।’
গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশের জন্য চাপ প্রয়োগের উদ্দেশ্যে গতকাল বেইজিং সফরে যান আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব। এই প্রতিনিধিদলের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা ছিল।
গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় এর আগে চলতি মাসে সৌদি আরবের রিয়াদে বৈঠকে অংশ নেন ওআইসি এবং আরব লিগের নেতারা। ওই বৈঠকে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের নেতারা। তবে বিভাজনের কারণে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ আসেনি আরব লিগ ও ওআইসি নেতাদের বৈঠকে। গাজায় ইসরায়েল যে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে, সেটি তদন্তে ওই বৈঠক থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
এদিকে, বেইজিংয়ে যখন বৈঠকটি চলছিল, তখনো গাজায় চলছিল সহিংসতা। গতকাল সকালে ইসরায়েলের ট্যাংকগুলো গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালটি অবরুদ্ধ করে ফেলে। ইসরায়েলের সরাসরি হামলায় এ সময় ১২ জন নিহত হয়।
ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে গাজায় ওই দিন হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত আছে। সবশেষ তথ্য অনুযায়ী, গাজায় ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একদল স্কুলপড়ুয়া শিশু অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে একটি বড় দুর্ঘটনা এড়িয়েছে। স্কুলের চলন্ত বাসে চালক অজ্ঞান হয়ে পড়লে শিশুরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বাসটিকে নিরাপদে থামায় এবং সাহায্য চায়।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সেখানে আরও অনেক উচ্চপর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা একটি সমন্বিত সশস্ত্র হামলার মধ্যে নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে চালানো হামলার প্রেক্ষাপটে এই মৃত্যুকে সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
সংঘাত-জর্জরিত গাজায় আশার আলো জ্বালাতে একটি গণবিয়ে আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত শুক্রবার অনুষ্ঠিত ওই বিয়েতে একসঙ্গে ৩০০ জুটির বিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনটি ছিল মানবিক সহায়তা কর্মসূচি ‘গালান্ত নাইট ৩ ’-এর অংশ। এটি বাস্তবায়নে সহযোগিতা করেছে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে