ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মিসেস হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
হাসিনা বেগমের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কিছু মিথ্যা অভিযোগের ভিত্তিতে এমপিও স্থগিত করার নির্দেশনা প্রদান করা হয়েছিল। এখন এই রায়ের ফলে হাসিনা বেগমের চাকরির সুযোগ-সুবিধা পেতে আর কোনো বাধা থাকবেনা।
এর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভিকারুননিসা নূন স্কুলে অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগমের এমপিও স্থগিত করতে নির্দেশনা দেয়। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন হাসিনা বেগম। রিটের প্রাথমিক শুনানি শেষে একই বছরের ১১ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে ওই সময়কালে সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতাসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই করে একটি সমন্বিত প্রতিবেদন করা যায়।
৬ মিনিট আগে
সারা দেশে বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও জানিয়েছেন, এসব শূন্য পদ পূরণে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
৮ মিনিট আগে
মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য এবং দীর্ঘমেয়াদি।’
৪৩ মিনিট আগে
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য নিয়ে কমিটি গঠনের অনুরোধ করেন তিনি।
১ ঘণ্টা আগে