পাকিস্তানের কাছে হেরে ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলের একাংশের চুক্তিও ফুরোচ্ছে। বিশ্বকাপ শেষে তাঁদের আর দেখা যাবে না বাংলাদেশ দলের সঙ্গে, যার মধ্যে রয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে সাত ক্রিকেটার এসেছেন। গতকাল ঢাকা থেকে পুনেতে ফেরা লিটন দাস আছেন অনুশীলনে। পেসারদের মধ্যে দেখা গেছে শুধু হাসান মাহমুদকে। তবে দেখা যায়নি ডোনাল্ডকে। পেসারদের মতো তিনিও বিশ্রামে ছিলেন। অথচ গত দেড় বছরে একজন পেসার অনুশীলনে এলেও ডোনাল্ডকে মাঠে দেখা যেত। এখন সময় যত এগোচ্ছে, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলারের বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময়ও ফুরিয়ে আসছে। গতকাল পুনেতে টিম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের সঙ্গে শেষ। রাতে আজকের পত্রিকাকেও তা নিশ্চিত করেছেন সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার। পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাওয়ার ব্যাপারে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।
ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস আক্রমণের উন্নতি ছিল প্রশংসনীয়। তাসকিন, ইবাদত, মোস্তাফিজ, হাসানদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর অসাধারণ। সে কথা বলতে গিয়ে একটু আবেগতাড়িতই হয়ে পড়লেন ডোনাল্ড, ‘আজ ওদের (তাসকিনদের) বললাম, আমি তোমাদের ভুলতে পারব না। আমাদের যে হোয়াটসআপ গ্রুপটা ছিল, সেখানে আমরা কত ধরনের আলোচনা করেছি, মজা করেছি, আমি সত্যি ভুলতে পারব না এই ছেলেদের। এটা অসাধারণ এক যাত্রা ছিল আমার। বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ায় এবং পার্থক্য তৈরি করতে পারায়। তাদের প্রতি শুভকামনা। ভবিষ্যতে তাদের আরও উন্নতি দেখার অপেক্ষায় থাকব।’

চার ম্যাচে ৯ গোল, একটিও গোল হজম নয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন যেন ধীরে ধীরে নিজের ভয়ংকর রূপে ফিরছে। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি এখন টানা তিন ম্যাচে প্রতিপক্ষের দম কার্যত দম বন্ধ করে দিয়েছে। শেষ বত্রিশে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর তাই শিরোপাপ্রত্যাশীদের তালি
২৯ মিনিট আগে
শেষ বত্রিশ শেষ হতে না হতেই রাতে শুরু হচ্ছে শেষ ষোলো। সকালে কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষেই চূড়ান্ত হয়ে গেল শেষ ষোলোর সূচি। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। নকআউট পর্বের এই রাউন্ডে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
আবারও আলোচনায় লিওনেল মেসি। যে মেসি মাঠে নামলেই রেকর্ডের ডালি সাজিয়ে বসেন, তাঁকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। তবে এবার আর্জেন্টাইন অধিনায়ক ভাইরাল হয়েছেন নারী সাংবাদিককে চুমু দিয়ে। এমনকি তাঁর সঙ্গে মজার এক কথাও বলেছেন মেসি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে তেমন একটা পরিচিত মুখ নয় কলম্বিয়া। আবার সুযোগ পেলেও তারা বেশির ভাগ সময় আটকে যায় নকআউট পর্বেই। আজ কানসাস সিটিতে নকআউট পর্বের গেরো খুলল লাতিন আমেরিকার এই দল। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া।
৩ ঘণ্টা আগে