
গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ হাজার। আহত হয়েছেন আরও ২৮ হাজার ৫০০ জনেরও বেশি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক নিয়মিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বর্বর হামলায় কেবল গাজা উপত্যকায় নিহত হয়েছে ১০ হাজার ৭৯০ জন। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ২৬ হাজার জন। এর বাইরে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ১৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২ হাজার ৪৫০ জন।
এদিকে, জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) গত ৬ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় গত এক মাসে গড়ে প্রতি ১০ মিনিটে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় প্রতি ১০ মিনিটে গড়ে এক শিশু নিহত হয় ও দুজন আহত হচ্ছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের সময়ে বেসামরিক নাগরিকদের রক্ষা মানবতার প্রতি বাধ্যবাধকতা ও অঙ্গীকার। গাজা উপত্যকায় জাতিসংঘের প্রাথমিক কাজগুলো সমন্বয় করে ইউএনআরডব্লিউএ। বর্তমানে বিদ্যালয়গুলোতে তারা ছয় লাখ ৭০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছে। হামলা শুরুর পর থেকে সাহায্য সংস্থাটি অন্তত ৭০ জন কর্মীকে হারিয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের আন্তসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান শুরু করেছে। ওই হামলায় এক হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক দিয়েছে সনাতন সংস্থা নামের একটি সংগঠন। এ দাবিতে গত বছরের ১৩ ও ১৪ ডিসেম্বর দিল্লিতে ‘সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করে তারা। ভারতের গণমাধ্যম কুইন্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে...
৪ ঘণ্টা আগে
চিঠিটি লেখা হয়েছিল সেই সময়ের প্রিন্সেস এলিজাবেথের হাতে, যখন তাঁর বয়স ছিল আনুমানিক ১০ থেকে ১২ বছর। নিলামকারীদের তথ্য অনুযায়ী, ১৯৩৬ থেকে ১৯৪০ সালের কোনো এক সময় তিনি কর্নওয়ালের প্রা স্যান্ডসে অবস্থানকালে চিঠিটি লেখেন।
৬ ঘণ্টা আগে
অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গ্রসগ্লকনার-এ এক তরুণীর মৃত্যুকে ঘিরে শুরু হচ্ছে বহুল আলোচিত একটি বিচার। এক বছরেরও বেশি সময় আগে ৩৩ বছর বয়সী কার্স্টিন তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। অভিযোগ ওঠে, তাঁর প্রেমিক থমাস ঝোড়ো আবহাওয়ার মধ্যে তাঁকে পর্বত চূড়ার কাছে...
৭ ঘণ্টা আগে
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজ বুধবার পারান্দ শহরের একজন বাসিন্দা একটি ভিডিও পাঠিয়ে দাবি করেন, সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
৮ ঘণ্টা আগে