মাটিতে না নেমে গাছ থেকে গাছে যেতে চান কিংবা স্টেইনলেস স্টিলের রশিতে ঝুলে এ গাছ থেকে সে গাছে? কিংবা কায়াকিং করতে চান কাকচক্ষু কালো জলের হ্রদে? কোথাও ঘুরতে গিয়ে যাঁরা এমন রোমাঞ্চ পেতে চান, তাঁদের জন্য তৈরি আছে খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্ক।
বিষয়টি এমন নয় যে সেখানে শুধু কৃত্রিম রাইড আছে। সেখানে আছে সবুজ নৈসর্গিক ছোট-বড় ২২টি টিলায় আম-জাম-লিচু, কামরাঙা, জলপাইসহ ফলদ এবং বনজ বৃক্ষের বাগান। আছে নীল জলাশয়ে ঘেরা তিনটি হ্রদ। আর সেখানে শিগগির যুক্ত হতে যাচ্ছে ওয়াটার জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটি, যা দেশে প্রথম। শুধু তা-ই নয়, সেই সবুজ অরণ্যে পাখপাখালির অভয়ারণ্য গড়তে নতুন করে লাগানো হচ্ছে ১০০ বিলুপ্তপ্রায় প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক উদ্ভিদ এবং ঔষধিজাতীয় প্রায় ২৫ হাজার গাছ।
১৬০ একর সরকারি জমিতে মাত্র দুই বছরে মানিকছড়ি ডিসি পার্কে তৈরি হয়েছে ট্যুরিস্ট সেন্টার, ট্রি-হাউস, লেকের পাড়ে গোলঘর, আঁকাবাঁকা সিঁড়ি দিয়ে লেকে নামার রাস্তাসহ বিকেলে অস্তগামী সূর্যের নয়নাভিরাম দৃশ্য উপভোগের জন্য সানসেট পয়েন্ট ‘গোধূলি’।
আছে অরণ্য কুটির নামে রাত্রিযাপনের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি রিসোর্ট। খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের তত্ত্বাবধানে এবং মানিকছড়ি উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদের পরিচালনায় এই পার্কের কাজ শুরু হয়েছিল বছর দুই আগে। এখন সেটি আরও দৃষ্টিনন্দন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী জানিয়েছেন, বর্তমান জেলা প্রশাসকের নিবিড় তত্ত্বাবধানে মানিকছড়ি ডিসি পার্কটিকে প্রকৃতিপ্রেমী রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য এবং পাখপাখালির অভয়ারণ্য হিসেবে সাজানো হয়েছে।
যেভাবে যাবেন
প্রথমে বাসে যেতে হবে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ির আমতলা। সেখান থেকে মোটরসাইকেল বা জিপ গাড়ির মতো বাহনে যাওয়া যায় মানিকছড়ি ডিসি পার্ক। চট্টগ্রাম থেকে এর দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার আর মানিকছড়ি থেকে ৭ কিলোমিটার।

বাঙালির পরিচিত বেগুনকে ইতালিয়ান কায়দায় রান্না করলে হয়ে ওঠে এগপ্ল্যান্ট পারমিজিয়ানা। বেগুনের সঙ্গে টমেটো সস, মোজারেলা ও পারমিজান চিজের স্তর সাজিয়ে বেক করা হয় এই জনপ্রিয় ইতালিয়ান খাবার। নরম বেগুন, টমেটো সস আর গলে যাওয়া চিজের মিশ্রণে তৈরি হয় দারুণ স্বাদ। বিকেল বা সন্ধ্যার নাশতার জন্য সহজে বানিয়ে...
১৯ ঘণ্টা আগে
এআইয়ের যুগে বসে এই শিরোনাম দেখে সন্দেহ করার কোনো অবকাশ কি আছে? অফিস কিংবা ক্লাসরুম পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবার ঢুকে পড়েছে ঘরের ভেতর। শুধু তা-ই নয়, একেবারে সন্তান প্রতিপালনের মতো সংবেদনশীল জায়গায়।
২১ ঘণ্টা আগে
দুপুরের খাবারের পরপরই চোখের পাতা ভারী হয়ে আসে; যাকে আমরা বলি ভাতঘুম। এই সময় ক্লান্তি লাগা বেশ স্বাভাবিক বিষয়। অনেকে মনে করেন, কর্মব্যস্ত দিনের মাঝে একটু ঘুমিয়ে নিলে রাতের ঘুম নষ্ট হবে কিংবা আলসেমি আঁকড়ে ধরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একদম ভিন্নকথা। কাজের ফাঁকে বা দুপুরে অল্প সময়ের জন্য চোখ...
২ দিন আগে
ভালোবাসার সম্পর্কে কখনো মনে হতে পারে, সঙ্গী আগের মতো যত্নশীল নেই। কখনো মনে হতে পারে, এই মানুষটিই কি আমার জন্য সঠিক? আবার কখনো সঙ্গীর কোনো ছোট আচরণও অস্বাভাবিকভাবে চোখে পড়তে পারে। এসব ভাবনা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন একই ধরনের প্রশ্ন বছরের পর বছর বারবার ঘুরেফিরে মনে...
২ দিন আগে