গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর গাজায় ধারাবাহিকভাবে হামলা চালানোর প্রতিবাদে প্রথমবারের মতো সরাসরি পদক্ষেপ নিয়েছে জর্ডান। আজ বুধবার ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক খবরে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তারা গাজায় ইসরায়েলের হামলাকে প্রত্যাখ্যান এবং এর নিন্দা জানিয়েছে।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলেই কেবল দেশটিতে আবারও রাষ্ট্রদূতকে পাঠানো হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে—ইসরায়েলি অভিযান নিরীহদের হত্যা করছে এবং একটি নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটাচ্ছে।
এদিকে জর্ডানে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সম্প্রতি নিজ দেশে ফিরেছিলেন। জর্ডান তাঁকে আম্মানে না ফেরার জন্য বলে দিয়েছে। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ইসরায়েল ও জর্ডানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল।
এর আগে গাজায় ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। চলমান সংঘাতের মধ্যে বলিভিয়াই প্রথম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি গত মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দাভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রশাসনবিষয়ক মন্ত্রী মারিয়া নেলা প্রাদা ঘোষণা দিয়েছেন, দেশটি গাজায় মানবিক সহায়তা পাঠাবে। একই সংবাদ সম্মেলনে নেলা প্রাদা বলেন, ‘গাজা উপত্যকায় যে হামলা চলছে, তা এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি, হাজারো মানুষের বাস্তুচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গাজায় এ ধরনের আক্রমণের অবসান চাই।’

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২৬ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে