নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার প্রভাকর প্রচারণার জন্য এক ধর্মযাজকের বাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি প্রভাকরের দিকে এগিয়ে এলে প্রথমে ধারণা করা হয় তিনি হাত মেলাতে চাইছেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছুরি বের করেন এবং প্রভাকরের পেটে আঘাত করেন। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত বিআরএস কর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং মারধর করে।
সিদ্দিপেটের পুলিশ কমিশনার এন শ্বেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হামলাকারীকে আটক করা হয়েছে। আমরা তাকে নিয়ে তদন্ত করছি।’
আহত সংসদ সদস্যকে গাজওয়েল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রভাকরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ হামলা বিআরএস প্রার্থীর ওপর নয় বরং আমার ওপর চালানো হয়েছে। তারা যদি এটা বন্ধ না করে আর নিজেকে নিয়ন্ত্রণ না করে আমরাও এ ধরনের সহিংসতা চালাতে পারি। তখন কেউ রক্ষা পাবে না।’
তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেন, ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কাপুরুষের মতো হামলা না চালিয়ে, তাদের উচিত গণতান্ত্রিকভাবে লড়াই করা।’
আগামী ৩০ নভেম্বর আসন্ন নির্বাচনের জন্য বিআরএসের দুব্বাকা সংসদীয় আসনের প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাকর। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আসন ছেড়ে দেওয়ার পর তিনি ২০১৪ সালে সংসদ সদস্য হন।

অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী ভারতের টাটা গ্রুপ। সম্প্রতি টাটার আইফোন যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণে ফসলি জমিতে দূষণ ও কৃষকদের মধ্যে চর্মরোগ দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় একটি রাজ্য স্বাস্থ্য...
৬ মিনিট আগে
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের ওপর ভবিষ্যতে ‘বীমা ফি’ আরোপের পরিকল্পনা করছে ইরান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর এই ব্যবস্থা চালু করতে চায় তেহরান।
৪ ঘণ্টা আগে
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আজ রোববার দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে কমিশন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আয়োজনকে ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং তাঁর সরে দাঁড়ানোর সময়সূচি নির্ধারণ করতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’। তবে সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে...
৪ ঘণ্টা আগে