
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করা হলো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিবিসি জানায়, প্রত্যর্পণ করা ওই কর্মকর্তার নাম মেজর জেনারেল আদেল ইসা। ৬৭ বছর বয়সী ইসা সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে বিভিন্ন সামরিক দায়িত্ব পালন করেছেন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ—তিনি হত্যা, নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটানো এবং গৃহযুদ্ধ ও সাম্প্রদায়িক সংঘাত উসকে দেওয়ার উদ্দেশে আগ্রাসনমূলক কর্মকাণ্ডসহ একাধিক অপরাধে জড়িত ছিলেন।
গত ৮ আগস্ট বৈরুতে সিরীয় দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সারতে গেলে আদেল ইসাকে আটক করা হয়। পরে গত বুধবার তাঁকে সিরীয় কর্তৃপক্ষের হেফাজতে হস্তান্তর করা হয়।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বহু সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী লেবাননে আশ্রয় নেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লেবাননের ওপর নতুন সিরীয় সরকারের চাপ ছিল বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে আদেল ইসার প্রত্যর্পণকে দুই দেশের সম্পর্ক ও যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন আদেল ইসা। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ওই অঞ্চলে সরকারি বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল।
তবে গ্রেপ্তারের সময় ইসা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বলে বিচার বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন।
লেবানন ও সিরিয়ার মধ্যে ১৯৫১ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় ইসাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তাঁর মামলাটি দামেস্কের একজন রেফারেল বিচারকের কাছে যাবে। তিনি অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে কি না, তা নির্ধারণ করবেন। এরপর মামলাটি ফৌজদারি আদালতে পাঠানো হতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে সিরিয়া লেবানন কর্তৃপক্ষের কাছে ২০০ জনের বেশি সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার একটি তালিকা দিয়েছিল। সিরিয়ার নতুন সরকার এসব কর্মকর্তার বিরুদ্ধে বিচার ও আইনগত ব্যবস্থা নিতে চায়।
বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আসাদ আমলের সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা শুরু হয়েছে।
চলতি মাসের শুরুতে দামেস্কের একটি আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাঁর ভাই মাহের আল-আসাদকে গৃহযুদ্ধের সময় সংঘটিত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। সিরিয়ায় নতুন বাহিনী ক্ষমতা দখল করার সময় তাঁরা মস্কোতে পালিয়ে যান।
এদিকে বাশার আল-আসাদের দুই চাচাতো ভাই ওয়াসিম আল-আসাদ ও আতিফ নাজিবকে সিরিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ দেশটিকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী রাজধানী দামেস্ক দখল করলে বাশার আল-আসাদের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর থেকেই নতুন সিরীয় সরকার সাবেক শাসনামলের নির্যাতন, হত্যা ও অন্যান্য অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১০ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১২ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১২ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১৩ ঘণ্টা আগে