
হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২১তম দিনে গড়িয়েছে। বিগত ২০ দিনে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা অঞ্চলে ইসরায়েলের নির্বিচার হামলায় ৭ হাজার ২৮ জন গাজাবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত সাড়ে ১৮ হাজার। হামাস প্রশাসন নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেছে। গাজার বাইরে পশ্চিম তীরেও ইসরায়েলি হামলায় আরও অন্ত ১০৭ জন নিহত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) ইসরায়েলি হামলায় আরও প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৮ জনে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৮ হাজার ৫০০ জন।
এদিকে পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি অভিযান। গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনার গুলিতে আরও ১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এ সময় ইসরায়েলি অভিযানে আহত হয়েছে আরও অন্তত ১ হাজার ৯০০ জন।

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় আছেন, এমন দুই লাখ পর্যন্ত বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দেওয়ার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না।
১৮ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দেশটিকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার প্রতিটি অর্থনৈতিক পথ বিচ্ছিন্ন করাই এবার ওয়াশিংটনের লক্ষ্য। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের
৮ ঘণ্টা আগে
দীর্ঘ কয়েক দশক পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে