শিগগির শুরু হবে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ-৮’। আগামী শুক্রবার ডিজনি ও হটস্টারে এই শো-এর এবারের সিজনের প্রিমিয়ার হবে। শো-এর শুরুতেই বিশেষ চমক দেবেন রণবীর-দীপিকা।
২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিও প্রথমবারের মতো দেখাবেন রণবীর-দীপিকা।। পাঁচ বছর আগের রাজকীয় বিয়ের দৃশ্য দেখতে পাবেন তাদের ভক্তরা।
রণবীর-দীপিকার বিয়েতে ছিল কঠোর নিরাপত্তা। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দুদিন ধরে হয়েছিল রণবীর–দীপিকার বিয়ের অনুষ্ঠান। বিয়ের ছবি প্রকাশ্যে আনা হলেও ভিডিও তখন শেয়ার করেননি দীপিকা ও রণবীর। এবার সেটাই প্রকাশ্যে আনতে চলেছেন এ জুটি।
উল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। আগামী বছর রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
৪ ঘণ্টা আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
৬ ঘণ্টা আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
৮ ঘণ্টা আগে
বহুল প্রতীক্ষিত টিভি সিরিজ ‘হ্যারি পটারের’ নতুন চলচ্চিত্রে যোগ দিচ্ছেন ‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় অভিনেতা ‘জন স্নো’ খ্যাত কিট হ্যারিংটন। তিনি জাদুর জগতের তারকা ও হগওয়ার্টস স্কুলের শিক্ষক গিলডেরয় লকহার্ট চরিত্রে অভিনয় করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগে