হোয়াটসঅ্যাপে কলের সময় ক্ষতিকর সফটওয়্যার বা হ্যাকারদের কাছ থেকে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেসের নিরাপত্তা দেবে নতুন ফিচার। এটি কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইওএসের বেটা ভার্সনে পাওয়া যাবে। গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আইপি অ্যাড্রেসর নিরাপত্তার ফিচারটি ‘অ্যাডভান্সড’ নামের একটি নতুন সেকশনে পাওয়া যাবে। এটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে থাকবে। এর ফলে কলের মাধ্যমে আইপি অ্যাড্রেস থেকে কারও লোকেশন বের করা কঠিন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নিজস্ব সার্ভার ওপর নির্ভর করে এই নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ফিচারটির ফলে কলের মান কিছুটা খারাপ হতে পারে। কলের এই মান কমার কারণ হল–হোয়াটসঅ্যাপ সার্ভারে এনক্রিপশন ও রাউটিং (সবচেয়ে উপযুক্ত নেটওয়ার্কের পথ বাছাই করার প্রক্রিয়া) প্রক্রিয়া।
ডাব্লুএবেটাইনফো এর প্রতিবেদনে বলা হয়, ফিচারটি চালু করার ফলে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি অতিরিক্ত গোপনীয়তার সুরক্ষা পাবে। কেউ যখন অপিরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে ফিচারটি অনেক কাজে দেবে। তবে এ জন্য কলের মান কিছুটা খারাপ হবে তা ব্যবহারকারীকে মেনে নিতে হবে। ভবিষ্যতে কলের মানের উননয়নও করা হবে।
সামনের সপ্তাহ থেকে এই মেসেজিং অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইফোনের নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য ছাড়া হবে বলে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন:

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
৩ দিন আগে