কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২০ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২১ ঘণ্টা আগে