প্রভাস-কৃতী শ্যাননের ‘আদিপুরুষ’-এর ব্যবসায়িক ব্যর্থতার পর পরিচালক নীতেশ তিওয়ারি ভেবেইছিলেন তাঁর রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি টানবেন। এমনকি তিনি তেমনটাই জানিয়েছিলেন রণবীর কাপুরকেও। তবে এবার ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডে জানিয়েছে, বড় পর্দায় ‘রামায়ণ’ আনতে যাচ্ছেন নীতেশ। আর পরিকল্পনা অনুযায়ীই ‘রামায়ণ’-এর রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতা চরিত্রে দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে।
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করতে যাচ্ছেন রণবীর। রামের চরিত্রে অভিনয়ের জন্য অ্যালকোহল, সিগারেট ও মাংস ছাড়ছেন তিনি। এমনকি এর জন্য বিশেষ ধ্যানও শুরু করছেন রণবীর।
ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে