আবার বলিউডে আসছে ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালকের আসনে রোহিত শেঠি আর ক্যামেরার সামনে অজয় দেবগন। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর অজয়-রোহিত জুটি এবার নিয়ে আসছেন ‘সিংহাম অ্যাগেইন’। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বর্তমানে চলছে শুটিং। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতা। তাই শুধু শেষ দৃশ্যের জন্যই বাজেট রাখা হয়েছে ২৫ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সিংহাম অ্যাগেইনের ক্লাইমেক্স দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ হবে। থাকবে দুঃসাহসিক স্টান্ট। সপ্তাহব্যাপী চলবে শুটিং। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ—সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর কাপুর)।
প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা তো থাকবেনই, এ ছাড়া দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে। গত শনিবার হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিনা কাপুর। সে ছবি সিংহাম অ্যাগেইন নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে কিংবা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫