
ধর্ষণ মামলায় টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ভিকটিমের গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ মেলেনি—এমন প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বড় মনিরের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ওই কিশোরীর জন্ম দেওয়া শিশুটির ‘জৈবিক পিতা’ গোলাম কিবরিয়া নন বলে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এসেছে। প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। এর আগে ওই কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দেন। গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং তার আপত্তিকর ছবি তুলে রাখেন। পরবর্তীকালে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বড় মনির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ বড় মনির কিশোরীকে তুলে নিয়ে আবার ধর্ষণ করেন। ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবও কিশোরীকে মারধর করেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে বিশেষ কমিটি; যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় স্থাপন অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করেছে।
৩৪ মিনিট আগে
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী এবং বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ...
১ ঘণ্টা আগে
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেতা মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
১ ঘণ্টা আগে
চিত্রশিল্পী ও কারুশিল্পীদের অংশগ্রহণে যৌথ প্রদর্শনী আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিন
২ ঘণ্টা আগে