ফ্রান্সের প্যারিসে বাংলাদেশের সিনেমার জয়জয়কার। প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা। উৎসবের চারটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ এবং দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’।
সৌদের ‘শ্যামা কাব্য’র চারটি বিভাগে পুরস্কারের মধ্যে রয়েছে বিশেষ জুরি পুরস্কার, সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার (বদরুল আনাম সৌদ), বেস্ট পিকচার অ্যাওয়ার্ড (ইশতিয়াক হোসেন) ও শ্রেষ্ঠ সম্পাদনার পুরস্কার (বদরুল আনাম সৌদ)। অন্যদিকে শ্রেষ্ঠ মৌলিক সংগীত পুরস্কার (লাবিক কামাল গৌরব), সেরা সাউন্ড অ্যাওয়ার্ড (অমিত কুমার দত্ত ও সুজার মাহমুদ) জিতেছে সামিয়া জামান প্রযোজিত শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন পরিচালক শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।
এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। এর মধ্যে ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভীর এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো অন্যতম।
একজন রক তারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে ‘আজব কারখানা’র ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়া আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী।
‘আজব কারখানা’র সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৪ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৪ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১২ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৪ ঘণ্টা আগে