সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু মেকআপ-লিপগ্লস–মাসকারা পরা যাবে না। অদ্ভুত না? সম্প্রতি এমনই এক সুন্দরী প্রতিযোগিতা হয়ে গেল লন্ডনে। ৯৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মেকআপ ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর সেই প্রতিযোগিতায় ২৬ বছর বয়সী নাতাশা বেরেসফোর্ড ১৮ জন নারীকে পেছনে ফেলে জিতে নিলেন মিস লন্ডনের মুকুট।
গত বছর প্রতিযোগীদের ফিল্টার, গয়না এবং সম্পাদনা ছাড়া ছবি জমা দেওয়ার জন্য বলা হয়। তবে এ বছর প্রতিযোগীদের লিপগ্লস পরাও নিষিদ্ধ ছিল।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নারীদের প্রকৃত লুক তুলে আনতে সাহায্য করবে।
এবারের আসরে শিকোবা ব্রাইডের সাদা জরির পোশাক পরে বিচারকদের মন জিতে নেন নাতাশা। এ বছরের শেষ দিকে মিস ইংল্যান্ডের ফাইনালেও অংশ নেবেন তিনি। নাতাশা লন্ডনের একটি ডেন্টাল হাসপাতালে শিশুদের নার্স হিসেবে কাজ করেন। ছোটবেলা থেকে শেফিল্ডে থাকলেও হাসপাতালের চাকরির জন্য বর্তমানে লন্ডনে বাস করছেন তিনি। নাতাশা বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। এর আগে কয়েক বছর জাতীয় স্বাস্থ্যসেবায় কর্মরত ছিলাম। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দাঁতের বিভিন্ন কোর্সে অংশ নিই। ভবিষ্যতে দাঁতের রেডিওগ্রাফি ও মুখের স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ নিতে চাই। গৃহহীন, বঞ্চিত, দরিদ্র, শরণার্থী, ক্যানসার রোগী এবং মাদকাসক্তদের ফ্রিতে দাঁত ও মুখের চিকিৎসা দেওয়ার ব্যাপারে নানা পরিকল্পনাও করছি।’ নাতাশা আরও বলেন, ‘মিস লন্ডন নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা খুবই সুন্দরী এবং অনুপ্রেরণাদায়ী। সবার মধ্যে সেরা হওয়াটা সত্যিই সম্মানের। আশা করি, নারীরা আমাকে দেখে অনুপ্রাণিত হবেন। মেকআপ ছাড়াও যে আত্মবিশ্বাসী ও অনন্য হওয়া যায়, সবার মনে এই বিশ্বাস তৈরি হবে।’
১৯ জন প্রতিযোগী কোনো প্রকার মেকআপ ছাড়া নিজেদের পছন্দ করা বোহো থিমের পোশাক পরে রানওয়েতে ক্যাটওয়াক করেন। এতে রানার্সআপ হন ২৩ বছর বয়সী প্রকৌশলের শিক্ষার্থী আফরোজ আমিন। তিনি লন্ডনের ভূগর্ভস্থ ট্রেনসেবা এলিজাবেথ লাইনে কাজ করেন।
সেরা পাঁচে জায়গা করে নেন মিডলসেক্সের অ্যানফিল্ডে সহকারী হিসাবরক্ষক হিসেবে কাজ করা টেমি আদেয়েমি ও সৌন্দর্য থেরাপি নিয়ে পড়াশোনা করা ১৭ বছর বয়সী অ্যালান্টা রিচার্ডস।
সূত্র: ডেইলি মেইল

সারা দিনের কর্মব্যস্ততা শেষে একটুকরা শান্তির ঘুম আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি জরুরি। ভালো ঘুম শুধু ক্লান্তিই দূর করে না, এটি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করলেও ঘুম সহজে আসতে চায় না।
১৪ ঘণ্টা আগে
গরমের দিনগুলো বারান্দা বা ছাদবাগানের গাছপালাগুলোকে সুস্থ, সতেজ এবং সবল রাখা তুলনামূলক কঠিন। এই কাঠফাটা গরমে গাছপালাকে আরামে এবং সঠিকভাবে সতেজ রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে। যখন সূর্যের তীব্র তাপ থাকে, তখন পর্যাপ্ত আর্দ্রতা এবং ছায়ার ব্যবস্থা করে আপনার বাগানকে রক্ষা করতে হবে।
১৬ ঘণ্টা আগে
পড়ন্ত বিকেলে ঘরের কোণে জমে থাকা নোংরা থালাবাসন নিয়ে রুমমেটের সঙ্গে কথা-কাটাকাটি, কিংবা সঙ্গীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে অমিল, আমাদের প্রাত্যহিক জীবনে মতবিরোধ, ঝগড়া বা ‘কনফ্লিক্ট’ এক অনিবার্য বাস্তবতা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকলে সেখানে ঘর্ষণ থাকবেই।
১৮ ঘণ্টা আগে
নতুন মা-বাবা হওয়ার পর যখন নিজের চারপাশের অন্য অভিভাবকদের দেখেন, তখন মনে হতে পারে সবাই কত সুন্দর গুছিয়ে সব সামলাচ্ছেন। এদিকে নিজের অবস্থা দেখে মনে হয়, আপনি বোধ হয় কিছুই ঠিকঠাক পারছেন না। কিন্তু আসল সত্যিটা হলো, প্রত্যেক অভিভাবকেরই কিছু নিজস্ব গোপনীয়তা এবং শর্টকাট আছে।
২০ ঘণ্টা আগে