ইউনিসেফ বাংলাদেশ, গ্রামীণফোন ও টেলিনরের মধ্যে নতুন এক পার্টনারশিপের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার বিষয়ক সহায়তা পাবে বাংলাদেশের এক কোটির বেশি শিশু। এই পার্টনারশিপের অধীনে ‘বাংলাদেশে শিশুদের জন্য ডিজিটাল সাক্ষরতা জোরদার করা এবং ডিজিটাল প্রযুক্তির নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার’ শীর্ষক একটি কর্মসূচি চালু হবে।
এই কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য হলো—বাংলাদেশের শিশু-কিশোরদের প্রয়োজনীয় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষ গড়ে তোলা এবং ডিজিটাল যুগের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও সুযোগ বিবেচনায় তাদের মধ্যে ডিজিটাল প্রযুক্তির নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
আজ রোববার ইউনিসেফ বাংলাদেশ এবং গ্রামীণ ফোন যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানায়।
এ বিষয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশের প্রতিটি শিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠে এবং সহিংসতা, অপব্যবহার, অবহেলা ও শোষণ থেকে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে কাজ করছে ইউনিসেফ। ইন্টারনেট শিশুদের শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। অন্যদিকে, ইন্টারনেটে এমন অনেক ক্ষতিকর আধেয় (কনটেন্ট) থাকে যা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অনলাইনে হুমকির মতো ঘটনাও ঘটতে পারে। তাই শিশুদের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে অষ্টম ও নবম শ্রেণির ৪২ লাখ শিক্ষার্থীসহ সারা দেশের এক কোটির বেশি শিক্ষার্থী উপকৃত হবে। এ সকল শিক্ষার্থীদের মধ্যে, প্রতিবন্ধী শিশুসহ ডিজিটাল শিক্ষা অর্জনে পিছিয়ে থাকা মোট ১০ লাখ ঝুঁকিপূর্ণ শিশুকে সহায়তা করার বিষয়টি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া, অষ্টম থেকে দশম শ্রেণির আরও ৬০ লাখ শিক্ষার্থীকে তাদের বয়স অনুযায়ী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনলাইন নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এই প্রকল্পে ২৫ হাজার শিক্ষক এবং ২০ লাখ অভিভাবক ও বাবা-মাকে যুক্ত করা হবে, যাতে তারা অনলাইন নিরাপত্তা সম্পর্কে অর্জিত জ্ঞান গোটা সমাজে ছড়িয়ে দিতে পারেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল সাক্ষরতাকে আমাদের শিক্ষার সঙ্গে সম্পৃক্তিকরণ নিশ্চিত করা আমাদের শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য একটি অঙ্গীকার। কীভাবে নিরাপদে এবং দায়িত্বশীলভাবে ডিজিটাল জগতে বিচরণ করতে হয়, তা শেখানোর মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে তোলার পাশাপাশি প্রযুক্তির পূর্ণ সম্ভাবনা ব্যবহারের ক্ষেত্রে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখি। এ ক্ষেত্রে, একই সঙ্গে আমরা তাদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিতেও কাজ করি।’
তিনি আরও বলেন, ‘এমন একটি বৈশ্বিক অংশীদারত্বে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করার জন্য ইউনিসেফের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখতে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আর এই মহৎ কাজে অবদান রাখতে এগিয়ে আসার এখনই সময়।’
টেলিনর এশিয়ার হেড অব সাসটেইনিবিলিটি ইয়োহ্যান মার্টিন সিল্যান্ড বলেন, ‘কানেকটিভিটির সুযোগ ও সম্ভাবনা উন্মোচনে ডিজিটাল দক্ষতা ও অনলাইন সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটিকে পরিসর, ব্যাপ্তি এবং প্রভাবের দিক থেকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেলিনর এশিয়া, গ্রামীণফোন ও ইউনিসেফর একসঙ্গে কাজ করা এক অনন্য উদাহরণ তৈরি করবে। প্রযুক্তি বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বর্তমানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে নিজেদের সুরক্ষায় সবারই ডিজিটাল দক্ষতা তৈরি ও বিকাশের সুযোগ প্রয়োজন।’
টেলিনরের গ্লোবাল পার্টনারশিপ কর্মসূচির আওতায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ ও অনলাইনে ঝুঁকি মোকাবিলার বিষয়ে শিশু, বাবা-মা ও সেবা প্রদানকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং কিশোর-কিশোরীদের তাদের কমিউনিটির জন্য ডিজিটাল ইনফ্লুয়েন্সর হিসেবে গড়ে তুলতে ২০১৯ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশ ও গ্রামীণফোন একসঙ্গে কাজ করছে। ওই কর্মসূচির আওতায় বাংলাদেশে দুই কোটিরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, বাবা-মা এবং অভিভাবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কিশোর-কিশোরীদের ডিজিটাল জীবনের একটি বড় অংশজুড়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে অভিভাবকদের উদ্বেগও কম নয়। সম্প্রতি মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান) অভিভাবকদের জন্য ‘ইনসাইটস’ নামে একটি শক্তিশালী টুল উন্মুক্ত করেছে।
৮ মিনিট আগে
বর্তমানে আলোচনা চলছে স্মার্ট গ্লাস, বিল্ট-ইন ক্যামেরাযুক্ত পরিধানযোগ্য পেনডেন্ট এবং এআই-সমৃদ্ধ এয়ারপড নিয়ে। এদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। তাঁর লক্ষ্য হলো, এসব পণ্যকে আইফোনের
১ ঘণ্টা আগে
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। তবে গত ডিসেম্বরে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা মানছে না দুই-তৃতীয়াংশেরও বেশি কিশোর-কিশোরী। এমন তথ্যই উঠে এসেছে একটি জরিপে।
১৫ ঘণ্টা আগে
চার্জিং ক্যাবল সম্ভবত সবচেয়ে অবহেলিত একটি প্রযুক্তি পণ্য। যতক্ষণ না ছিঁড়ে যায় বা ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, ততক্ষণ এর গুরুত্ব কেউ বোঝে না। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার দামি ক্যাবলটির অকাল মৃত্যু ঘটাচ্ছে? ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ
২ দিন আগে