বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২২ পেয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। গতকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে এই পুরস্কার নেন রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের অগ্রগতির জন্য বেসরকারি শিল্পখাত অনেক অবদান রেখে যাচ্ছে। আশা করি আগামী ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের এই সব শিল্পখাতের হাত ধরে আসবে।’
পুরস্কার নেওয়া শেষে রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা। এই পুরস্কার আমার সব কর্মীকে উৎসর্গ করলাম, যারা নিরলস পরিশ্রম করে রানার অটোমোবাইলকে এই পুরস্কার এনে দিয়েছেন।’
রানার গ্রুপ বাংলাদেশের প্রথমসারির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যা ২০০০ সাল থেকে সুনাম ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। রানার গ্রুপের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি ২০১১ সাল থেকে ময়মনসিংহের ভালুকায় দেশের বিশ্বমানের মোটরসাইকেল কারখানায় বাংলাদেশি রানার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন করছে।’

অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
১ দিন আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
১ দিন আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
১ দিন আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
১ দিন আগে