
‘প্রধানমন্ত্রী অনেকগুলো “সফল” বিদেশ সফর হলেও আওয়ামী লীগ তাঁকে সংবর্ধনা দেয়নি। নেতা–কর্মীদের ইচ্ছা, তাঁকে একটা সংবর্ধনা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রী রাজি হননি।’
আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পার্টি অফিসে বসে নিজেরা কিছু আলাপ আলোচনা করেছি। মহামারীর কারণে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিদেশ সফরের পরেও তাঁকে তাঁর প্রাপ্য সংবর্ধনা দিতে পারিনি। অনেকগুলো আন্তর্জাতিক পদ পেয়েছেন, অনেক জায়গায় বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন। তিনি যে সম্মান বয়ে এনেছেন এ জন্য একটা সংবর্ধনা তাঁকে দেওয়া উচিত। এটা আমরা মনে করেছি। আমাদের সকল নেতা–কর্মীদের অভিপ্রায়। সবাই এটা চাচ্ছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। এ সময়ে এর গুরুত্বটা তাঁকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সংবর্ধনা নিতে রাজি নন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নেওয়ার ইচ্ছে তাঁর নেই। কাজেই এ প্রোগ্রামটা বাদ দিতে হবে। তাঁর সম্মতি নেই, তাই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছাড় না পেয়ে একক নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিক প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সক্ষমতার নয়, বরং দুর্নীতি, ব্যবস্থাপনা, পরিকল্পনা, সিদ্ধান্তহীনতা ও জবাবদিহির ঘাটতির ফল বলে মন্তব্য করেছেন জামায়াতের সদস্য মো. নাজিবুর রহমান। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দয়া নয়, মানুষ বিল দেয়, মানুষ কর দেয়। বিলের টাকায় তাঁর ঘরে আলো থাকবে, চুলায় আগুন জ্বলবে...
৮ ঘণ্টা আগে
আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি দায়ের করেছেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাহবাগ এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ দক্ষিণ...
১১ ঘণ্টা আগে