
কয়েক দিন আগেই বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গদর ২’, ‘কেরালা স্টোরি’র মতো সিনেমাকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বলিউডের একাংশের কঠোর নিন্দার মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এখন অভিনেতা জানালেন, তিনি এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ ও আল্লু অর্জুনের ‘পুষ্পা’ দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু পর্দার সামনে বসে থাকতে পারেননি!
‘আরআরআর’ ও ‘পুষ্পা’ সম্পর্কে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন বলেন, ‘রোমাঞ্চ ছাড়া ওই সিনেমাগুলোতে আপনি আর কীই-বা পাবেন আমি কল্পনাও করতে পারি না।’ এর পরই তিনি জানিয়েছেন ‘আরআরআর’ ও ‘পুষ্পা’ দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখতে পারেননি।
তবে পরিচালক মণিরত্নমের পন্নিয়িন সেলভান দেখেছেন। নাসিরের মতে, ‘মণিরত্নম খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা, তাঁর কোনো এজেন্ডা নেই।’
ফেব্রুয়ারির শুরুতে নাসিরুদ্দিনকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল তামিল, কন্নড়, মালায়লাম, তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, তা হিন্দি সিনেমা থেকে অনেক বেশি মৌলিক। দক্ষিণের চলচ্চিত্রগুলোর গল্প বোকা বোকা হতে পারে, তবে সেগুলোর সম্পাদনা বরাবরই ত্রুটিহীন।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনামূল্যের মুভি ভাউচারও।
১০ মিনিট আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১১ ঘণ্টা আগে