প্রশ্ন: আমার মেনোপজ হয়েছে তিন মাস আগে। তবে সম্প্রতি আমি লক্ষ করছি, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, যা মেনোপজের আগে হতো। এটা হওয়া স্বাভাবিক কি না, তা জানতে চাইছি। আর ব্যথার কারণে কয়েকবার আমি নাপাও খেয়েছি। তবে তা খুব বেশি উপকার করে না।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
প্রথমত, ১২ মাস মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলে। আপনার তিন মাস মাসিক বন্ধ রয়েছে, তার মানে মেনোপজ হওয়ার আগের সময় চলছে। এ রকম প্রিমেনোপজাল পিরিয়ডে অনেক সময় অনিয়মিত মাসিক এবং পেটব্যথা হতে পারে। পুরো পেটের একটি আলট্রাসনোগ্রাফি করে কোনো ধরনের সমস্যা নেই নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে।
প্রশ্ন: আমার মেয়ের বয়স ১১ বছর। ওর এখন থেকেই মাসিক শুরু হয়ে গেছে। ও খুব বেশি স্বাস্থ্যবান নয় আবার পাতলাও নয়। মাসিক নিয়মিতও নয়। কিন্তু যখন শুরু হয়, তার দুই দিন আগে থেকে প্রচণ্ড পেটব্যথায় কাতরায় সে। শুরু হওয়ার এক দিন পরে আর কোনো ব্যথা থাকে না। তাড়াতাড়ি শুরু হওয়া কিংবা এই ব্যথা হওয়া কি স্বাভাবিক?
নীলা হায়দার, বগুড়া
সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সে প্রথম মাসিক শুরু হয়ে থাকে। বর্তমানে বলা হচ্ছে, ৯ থেকে ১৩ বছরে মাসিক শুরু হয়। শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য হতে পারে। কাজেই আপনার মেয়ের সঠিক সময়েই মাসিক শুরু হয়েছে। আর মাসিকের সময় পেটব্যথাও খুব স্বাভাবিক একটি বিষয়। ব্যথার জন্য প্যারাসিটামল বা মেফেনামিক অ্যাসিড-জাতীয় ওষুধ সেবন করলে উপকার পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ

টিকাদানে ঘাটতিসহ বিভিন্ন কারণে চলতি বছরে দেশে অতিসংক্রামক রোগ হাম খুব দ্রুত এবং বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত দেড় দশকের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে এবার। আর শিশুমৃত্যু হয়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে রোগটির জন্য বাংলাদেশ ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও টিকাদান ছাড়া...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নভো নরডিস্ক বাংলাদেশ। ডেনমার্ক থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই চুক্তিভিত্তিক উৎপাদন বাস্তবায়িত হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে...
৭ ঘণ্টা আগে
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।
১৪ ঘণ্টা আগে
ভারতের মুম্বাইয়ের এক পরিবারের ৪ সদস্য গত শনিবার রাতে আত্মীয়দের নিয়ে ভরপেট বিরিয়ানি খেয়েছিলেন। তার ঘণ্টাখানেক পর তাঁরা খান তরমুজ। আর এরপরই কয়েক ঘণ্টার মধ্যে পুরো পরিবার নাই হয়ে যায়। একে একে মারা যান পরিবারের চার সদস্যই। পুলিশ জানিয়েছে, এই চারজনের মৃত্যু সন্দেহজনক খাদ্যে বিষক্রিয়ার কারণে হয়েছে।
১৬ ঘণ্টা আগে