এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ৫০ রানে অলআউট হওয়ার ঘটনা তো সবারই জানা। কলম্বোর প্রেমাদাসায় গত পরশু ভারতের বিপক্ষে এমন বিব্রতকর স্কোর করে শ্রীলঙ্কা। সামাজিকমাধ্যমে লঙ্কানদের নিয়ে এখনো চলছে বিদ্রুপ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এশিয়ান গেমসে ঘটেছে একই রকম ঘটনা। এবার শ্রীলঙ্কার চেয়েও কম রানে গুটিয়ে গেছে মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল।
পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে আজ মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়া। টি-টোয়েন্টির এই ম্যাচটিই মঙ্গোলিয়া নারী দলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ। ১৮৮ রানের লক্ষ্যে ১৫ রানে গুটিয়ে গেছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো।
১০ ওভারের ইনিংসে কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার বাতজারগান ইচিনখুরলু। ইন্দোনেশিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন আন্দ্রিয়ানি আন্দ্রিয়ানি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মঙ্গোলিয়ার অধিনায়ক সেন্দসুরেন আরিউন্তসেতসেগ। প্রথমে ব্যাটিং পেয়ে ইন্দোনেশিয়া ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান করে। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন নি লু দেউই। ৪৮ বলের ইনিংসে ১০টি চার মেরেছেন ইন্দোনেশিয়ার এই এপেনার। মঙ্গোলিয়ার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মেন্দবায়ার এনখজুল, বাতসেতসেগ নামুনজুল, গানসুক আনুজিন ও জারগালসাইকান আরদিনিসুভ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৩ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৫ ঘণ্টা আগে