ঘুড্ডি ছবির নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তাঁরা দুজনই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে সালাহউদ্দিন জাকীর। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ সালাহউদ্দীন জাকীর অন্যতম কৃতিত্ব ১৯৮০ সালের চলচ্চিত্র ‘ঘুড্ডি’। এই ছবির কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে একুশে পদক লাভ করেন তিনি। বাংলাদেশ ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি।
সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি’ অপরাজেয় একা’ অন্যটি’ ক্রান্তিকাল’। ‘অপরাজেয় একা’ সেই নামের ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
ঘুড্ডি বাংলা ছবির ইতিহাসে একটি মাইলফলক। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। এই সিনেমায় কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে