অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান। অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রর একটি নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে গল্প, চিত্রনাট্য ও প্রাথমিক অন্যান্য কাজ এগিয়েছে অনেক দূর। এরই মধ্যে নাটকের গল্প পড়ে নির্মাতাদের সঙ্গে শুটিং পরিকল্পনা করেছেন রিচি। সব ঠিক থাকলে এ মাসেই শুটিং শুরু করতে পারবেন তাঁরা।
অন্যদিকে, আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রিচির। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। দেশে ফিরেই একটি ওয়েব কনটেন্টে কাজ করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কৌশলগত কারণে এখনই সেই কাজের বিস্তারিত জানাতে পারছেন না।
নতুন নাটক প্রসঙ্গে রিচি বলেন, ‘রানা ও সুব্রতর সঙ্গে আগেও কাজ করেছি। তাঁরা এসে আমাকে গল্পটা শুনিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। রানা আমাকে আগেই বলেছিলেন, গল্পটা আমাকে ভেবে লেখা। আমিও গল্প শুনে বুঝতে পারলাম, আসলেই গল্পটা আমাকে ভেবে লেখা। আমার মনে হয়েছে এমন একটা কাজ দিয়েই অভিনয়ে বিরতি ভাঙা যেতে পারে।’
অমিতাভ আহমেদ রানা বলেন, ‘গল্পটা রিচির পছন্দ হওয়ায় আমি ও সুব্রত শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তাঁকে নিয়ে আমাদের প্রথম কাজ ভালোভাবে শেষ হবে। চয়নিকা চৌধুরীর অনেক নাটকে রিচি অভিনয় করেছেন, যেখানে আমরা পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছি। এবারই প্রথম আমাদের পূর্ণ নির্দেশনায় কাজ করবেন রিচি। তাই কাজটা আমাদের কাছেও বিশেষ কিছু।’
বছরের একটা সময় যুক্তরাষ্ট্রে কাটাতে হয় রিচির। বাকি সময়টা থাকেন দেশে। দুই সন্তান বড় হয়েছে। তাদের পড়াশোনা আর সাংসারিক নানা কাজে সময় পেরিয়ে যায়। তবে নিজেকে খানিকটা গুছিয়ে আবারও শুটিং শুরুর পরিকল্পনা করছেন বলে জানালেন রিচি।
এ প্রসঙ্গে রিচি বলেন, ‘সংসারে সময় দিতেই বিরতি নিয়েছিলাম। আবার শুটিং শুরুর পরিকল্পনা করছি। ভালো নির্দেশক আর ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। অনেকের ধারণা আমি যুক্তরাষ্ট্রে থাকি। এটা ভুল। বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রে থাকলেও বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের তেষ্টা তো সব সময়ই থাকে। তাই সময় সুযোগ হলে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫