বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ১২ লাখ রুপি নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার প্রতারণার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দায়ের করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। চার্জশিট দাখিলের পর এ রায় দিয়েছেন পশ্চিমবঙ্গের শিয়ালদহ আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ১২ লাখ রুপি নেন জেরিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। মোটা অঙ্কের সম্মানী নিলেও কলকাতায় যাননি নায়িকা।
বলিউডের এ নায়িকা কলকাতায় যাওয়ার নির্ধারিত দিনে না গিয়ে একের পর এক তারিখ পেছাতে থাকেন। এ ছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি জানিয়েছে—জেরিন খান তাদের ফোনে হুমকি দিয়ে বলেন, কেন বাংলায় যাব? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায় তা আমি দেখে নেব।
অভিনেত্রীর এই হুমকির পর মুম্বাইতে কাজ পেতেও অসুবিধা হয় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। এরপরই নারকেলভাঙা থানায় নায়িকার বিরুদ্ধে মামলা করে কোম্পানিটি। সেই মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল হলে জেরিন খান ও তাঁর ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ হিসেবে নোটিশ দেওয়া হতে পারে জেরিন খানকে। কিন্তু তাতেও যদি তারকার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী জারিন খান। রিপোর্ট অনুযায়ী তিনি জ্বর ও শরীরে ব্যথা অনুভব করেছিলেন প্রথমে। তারপর নিজেই হাসপাতাল থেকে তাঁর স্বাস্থ্য আপডেট শেয়ার করেছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমায় অভিনয় করে বলিউডে অভিষেক করেন জেরিন খানের। সেই সময় অনেকেই তাঁর সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন। এ ছাড়া তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’ আরও অনেক ছবিতেও অভিনয় করেছেন।

১৯৪৭ সালের দেশভাগের সময়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘আজাদি’ নামের সিনেমা। সিনেমায় চঞ্চলকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পৌলমী।
৭ ঘণ্টা আগে
প্রথমবারের মতো সুপারহিরোর জগতে পা রাখছেন সালমান খান। তাঁকে নিয়ে সুপারহিরোনির্ভর সিনেমা বানাচ্ছেন আলোচিত নির্মাতা জুটি রাজ-ডিকে। অক্টোবর থেকে শুটিং শুরু করবেন সালমান।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতা আহমেদ তাহসিন শামসের প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের লিফ্ট (এলআইএফটি) প্রোগ্রামে অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’-এর জন্য মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে...
৭ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসন বিষয়ক বাস্তব গল্প তুলে ধরতে তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। উৎসব উপলক্ষে গত ১ এপ্রিল থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ মে পর্যন্ত।
৮ ঘণ্টা আগে