আজকাল বিনোদন থেকে চিকিৎসা সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেশ আলোচিত হচ্ছে। তবে এআই যে কোমল পানীয়ের তীব্র প্রতিযোগিতার বাজারে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা হয়তো কেউ ভাবেননি।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ফ্লেভারের কোমল পানীয় বাজারে এনেছে কোকা–কোলা। সংস্থাটির মতে, এটি ‘ভবিষ্যৎকাল থেকে আসা সোডা’! একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুই ভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়।
কোকা–কোলা নতুন ফ্লেভারের কোমল পানীয়ের এ সংস্করণের নাম দিয়েছে ‘ওয়াই ৩০০০’। রোমাঞ্চকর মনে হলেও এ নাম শুনলে কোমল পানীয়র বদলে টার্মিনেটরের স্কাইনেট ও ভিলেন আর্মির কথা মনে পড়ার কথা। কোকের এ সংস্করণের স্বাদ কেমন হতে পারে তা নিয়ে কোনো তথ্য অবশ্য কোকা–কোলা প্রকাশ করেনি। তবে যারা খেয়ে দেখেছেন তাঁরা এর স্বাদকে রাস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। পরে এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেওয়া হয়।
এমনকি এআইয়ের সাহায্যে এ বোতলের ডিজাইনও তৈরি করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন–বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল–ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।

আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
৩ ঘণ্টা আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
৪ ঘণ্টা আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
৫ ঘণ্টা আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
৬ ঘণ্টা আগে