
একজন বলিউডের আরেকজন দক্ষিণের সুপারস্টার। বলছি শাহরুখ খান ও আল্লু অর্জুনের কথা। দুই তারকা যখন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন ভক্তদেরও উৎসাহের শেষ থাকে না। ২০২১ সালে মুক্তি পেয়েছিল আল্লুর ‘পুষ্পা’। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘জওয়ান’ বক্স অফিসে তাণ্ডব দেখাচ্ছে।
‘জওয়ান’-এর এ সাফল্যে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের তারকারা। এবার দীর্ঘ এক টুইটের মাধ্যমে পুরো ‘জওয়ান’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন আল্লু অর্জুন। আর এতে আপ্লুত শাহরুখ প্রশংসায় ভাসিয়েছেন আল্লু অর্জুনকেও।
দক্ষিণী সুপারস্টার লিখেছেন, ‘এত বড় ব্লকবাস্টারের জন্য জওয়ান টিমকে অভিনন্দন। সকল কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা। শাহরুখ খান সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবতারে, বিশ্বব্যাপী তাঁর সোয়্যাগে মোহিত করেছে। আমি এতে সত্যিই খুশি স্যার, আপনার জন্য প্রার্থনা রইল।’
শুধু বলিউড বাদশাহ নন, আল্লু প্রশংসায় ভাসিয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনদের নিয়েও।
‘পুষ্পা’ অভিনেতার এই টুইটে আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। পাল্টা টুইটে তিনি আল্লুর প্রশংসা করে লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা এবং প্রার্থনার জন্য। সোয়্যাগ এবং ‘‘দ্য ফায়ার’’ নিজেই আমার প্রশংসা করছেন, বাহ! আমার দিনটা ভালো হয়ে গেল!!! আমি অবশ্যই স্বীকার করছি যে, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি কারণ আমি ‘‘পুষ্পা’’ তিন দিনে তিনবার দেখেছি।’

‘দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’—কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।
১০ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, একদল বাংলাদেশি তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মেরেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো আলভী আহমেদের নির্দেশনায় সিনেমায় অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘জীবন অপেরা’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। মিম জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রডাকশন, সিনেমা মুক্তির পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতা আলভী আহমেদ।
১১ ঘণ্টা আগে
নতুন দুই গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সুজানা রূপা। গান দুটির শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারব না’। রূপকন্যা গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। তোর কথা যে ভুলতে পারব না গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু। এরই মধ্যে শেষ হয়েছে রূপকন্যা গানের ভিডিওর কাজ
১২ ঘণ্টা আগে