
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে