ভারতীয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ‘প্রেমে পড়া বারণ’, ‘বসন্ত এসে গেছে’, ‘বেহায়া’সহ বেশ কিছু জনপ্রিয় গান আছে তাঁর ঝুলিতে। বাংলাদেশেও বেশ জনপ্রিয় এ সংগীতশিল্পী। গেয়েছেন এ দেশের শিল্পীদের সঙ্গেও। এবার তিনি গাইলেন বাংলাদেশের সিনেমায়। অ্যান্থোলজিক্যাল সিনেমা ‘জীবন জুয়া’র ‘প্রিয় প্রাক্তন’ সিনেমার ‘তাকে ছেড়ে আসতে শেখো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা। কিঙ্কর আহসানের লেখায় সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার শ্রাবণ ভট্টাচার্য।
গানটি নিয়ে লগ্নজিতা বলেন, ‘প্রথমবার বাংলাদেশের সিনেমায় গাইলাম। গানটির কথা শুনেই মনে ধরে যায়। কথার সঙ্গে সুর ও কম্পোজিশন দারুণ হয়েছে। গাওয়ার সময় অনেক উপভোগ করেছি। রিলিজের পর গানটি নিয়ে আরও বিস্তারিত বলব।’
সিনেমার নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন বলেন, ‘কলকাতার সিনেমায় অনেক জনপ্রিয় গান আছে লগ্নজিতার। খুব মিষ্টি কণ্ঠ। গানের কথাগুলো পড়েই মনে হচ্ছিল লগ্নজিতা গাইলে ভালো হবে। দীঘীর সঙ্গে বেশ যাবে গানটি। এরপর লগ্নজিতার সঙ্গে যোগাযোগ করি। তাঁরও খুব পছন্দ হয়ে যায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের বিভিন্ন সময়ের প্রেম, ভালোবাসা ও সম্পর্কের নানা গল্প নিয়েই প্রিয় প্রাক্তন। সিনেমার আরেকটি ভিন্ন দিক হলো পর্দায় পুরো সিনেমায়ই সুদীপ ও দীঘিকে দেখা যাবে। এ ছাড়া আর কোনো চরিত্র নেই। ঢাকা এবং আশপাশের বেশ কিছু লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে বলে জানা গেছে।
নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে। সবারই ভালো লাগবে।’
ফিনিক্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত অ্যান্থোলজিক্যাল সিনেমা জীবন জুয়া প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী দুর্গাপূজায়।
অন্যদিকে, দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায়। কামরুল হাসান ফুয়াদের ‘দেয়াল’ নামের সিনেমাটিতে একজন স্বনির্ভর নারীর চরিত্রে দেখা যাবে দীঘিকে। যে নারী একাই তার পরিবারকে টেনে নিয়ে যায়। সেই জার্নিটাই ফুটে উঠবে সিনেমায়। দীঘি ছাড়া আরও রয়েছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, আরফান আহমেদ প্রমুখ। অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫