কফি খেতে অনেকে ভালোবাসেন। সব সময় তো আর ক্যাফেতে গিয়ে কফি খাওয়া যায় না। যাঁরা সত্যিকারের কফিপ্রেমী, আয়েশ করে পান করার জন্য তাঁদের দরকার পড়ে কফি তৈরির সরঞ্জাম। তাই নিজের আবাসে ছোট্ট একটি কফি কর্নার তৈরি করতে পারলে মন্দ হয় না। এটি যে শুধু কফির তৃষ্ণাই মেটাবে, তা নয়; পাশাপাশি বাসার শোভা বাড়াতেও ভূমিকা রাখবে।
কফি কোথায় খাবেন
কফি পানের জন্য আদর্শ জায়গা বলে আসলে কিছু নেই। আপনি বাসার যে জায়গাটা বেশি আরামদায়ক মনে করেন, সেখানেই হতে পারে আপনার কফি কর্নার। আপনি কোথায় বসে কফি পান করতে ভালোবাসেন, সেটা ভেবেই কফি কর্নার তৈরির কথা ভাবুন।
কফি টেবিল
কফি কর্নারে অবশ্যই কফি টেবিল থাকতে হবে। কফি তো আর এক চুমুকেই খাওয়ার জিনিস নয়। তাই একটা চুমুক দিয়ে মগটা রাখার জন্য পছন্দসই ছোট্ট একটি টেবিল রাখুন। টেবিলের ওপর বিছিয়ে দিন গাঢ় রঙের কোনো টেবিল ক্লথ। যেন কফি পড়ে গেলেও টেবিলটা নষ্ট না হয়।
অতিথিদের জন্য বসার জায়গা রাখুন
অতিথি এলে তাঁদের সঙ্গে কফি খেতে বসার জায়গা লাগবে। বসার ঘর যদি আপনার কফি কর্নার হয়, তবে তো আর বাড়তি ব্যবস্থার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো জায়গায় কফি কর্নার করেন, তবে কফি টেবিলের সঙ্গে আরামদায়ক বসার ব্যবস্থা রাখতে ভুলবেন না।
ট্রলি টেবিল রাখুন
কফি কর্নারে একটা ট্রলি টেবিল থাকলে মন্দ হয় না। এই ট্রলি টেবিলের ওপরই ইলেকট্রিক কেটলি, মগ, কাপ, পিরিচ রাখতে পারেন। রাখুন ওয়াইপার, কোস্টার ও টিস্যু বক্স। এককথায় কফি তৈরির সরঞ্জামাদি এই টেবিলে রাখতে পারেন। তাতে প্রয়োজনে ট্রলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারবেন।
কফি সংরক্ষণ
কফি অবশ্যই এয়ার টাইট কনটেইনারে সংরক্ষণ করবেন। নইলে কফির স্বাদ নষ্ট হয়ে যাবে। পাশাপাশি কফি, দুধ ও চিনি রাখার পাত্রটি যেন বিশেষ হয়, সেদিকটাও নজর রাখুন; মানে একটু নকশাওয়ালা রঙিন কোনো পাত্রে রাখুন কফি, দুধ কিংবা চিনি।
সূত্র: আইকিয়া

নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
১৪ ঘণ্টা আগে
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
১৯ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
২১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
২ দিন আগে