
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে কোনো সেলফিই আপনাদের রক্ষা করতে পারবেন না।’
আজ রোববার এক স্মরণসভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।
এ বিষয়ে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘আমি বলি, আমার পরামর্শটা নেবেন? সেটা হচ্ছে যে ওই ছবিটা বাঁধিয়ে গলায় নিয়ে ঘোরেন আর জনগণকে বোঝানোর চেষ্টা করেন, আমেরিকা ও বাইডেন আমাদের (সরকার) সঙ্গে আছে।’
সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এত নিঃস্ব হয়ে গেছেন যে বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছেন—আমরা (সরকার) জিতে গেছি।’
ফখরুল বলেন, ‘সেলফির জন্য র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়নি, ভিসা নীতির বদল হয়নি, আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি। সুতরাং, ভেবেচিন্তে কথা বলেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে কোনো বাইডেনই আপনাদের রক্ষা করতে পারবে না। যদি জনগণ নিজের ভোট নিজে না দিতে পারে, আপনাদের ক্ষমা করবে না। আর আপনারা ক্ষমতায়ও টিকে থাকতে পারবেন না।’
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘বাইডেন শুধু না, সব গণতান্ত্রিক শক্তি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছে। তারা বলেছে, সব দলের অংশগ্রহণে ভালো নির্বাচন দেখতে চায়। সব আন্তর্জাতিক বিশ্ব তাই বলছে। তার অর্থ এই নয় যে আমরা শুধু তাদেরকেই গুরুত্ব দিচ্ছি। আমরা আমাদের জনগণের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি দিই। জনগণ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যথেষ্ট হয়েছে, অনেক ভুল করেছ, অনেক নির্যাতন করেছ, অনেক ধ্বংস করেছ, মানুষকে হত্যা করেছ। দয়া করে এখন বিদায় হও।’
সেলফি প্রসঙ্গে ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই কদিন আগে আপনাদের প্রধানমন্ত্রী বললেন যে আমেরিকা নাকি সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে। যেহেতু বাংলাদেশ সেন্ট মার্টিন দিচ্ছে না, তাই আমেরিকা নাকি তাঁকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কী বুঝব আমরা, আপনি (প্রধানমন্ত্রী) সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন?’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
৫ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১১ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১১ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১৭ ঘণ্টা আগে