কখনো স্কুল ও দূতাবাসে পাথর ছুড়ে, কখনো বয়কটের হুমকি দিয়ে, আবার কখনো হয়রানিমূলক ফোনকল দিয়ে চলছে জাপানের বিরুদ্ধে চীনাদের অসন্তোষ প্রকাশ। এ অসন্তোষের কারণ হলো জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্রের বর্জ্য পানি সমুদ্রে নিষ্কাশন। বিজ্ঞানীদের দাবি, এর প্রভাব হবে অত্যন্ত নগণ্য। তবুও চীন কঠোরভাবে এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।
বিবিসির এক প্রতিবেদন বলছে, ভুল তথ্য চীনের ভয় আর সন্দেহকে কেবল বাড়িয়ে দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা লজিক্যালির উদ্দেশ্য ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই। তাদের এক প্রতিবেদন অনুসারে, জানুয়ারি থেকে চীন সরকার ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো বর্জ্যপানি ছাড়াকে কেন্দ্র করে ভুল তথ্য প্রচার করছে।
এরই অংশ হিসেবে চীনের প্রধান প্রধান সংবাদমাধ্যমগুলো পারমাণবিক বর্জ্য পানি ছাড়ার পেছনের বিজ্ঞান নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলেছে।
গত ২৪ আগস্ট পানি ছাড়ার পর থেকে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাপানের সামুদ্রিক মাছ ও অন্যান্য খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং।
কয়েক দিন আগে চীনের কিংদাও শহরে জাপানি শিশুদের স্কুলে পাথর নিক্ষেপ করা হয় ও শানডংয়ের আরেকটি স্কুলমাঠে ডিম ছোড়া হয়। এ সপ্তাহেই বেইজিংয়ে অবস্থিত জাপানের দূতাবাসে ইট ছোড়া হয়েছে।
তবে এখন পর্যন্ত চীনে কোনো জাপানি নাগরিক হতাহত হওয়ার বা কোনো সংস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বেইজিংয়ের কাছে নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে টোকিও।
এমনকি জাপানের পররাষ্ট্রমন্ত্রী চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার ও প্রকাশ্যে জোরে জাপানি ভাষায় কথা না বলার পরামর্শ দিয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জাপানি নাগরিকের নিরাপত্তা দাবির জবাবে বলেছেন, ‘চীন সব সময় সেখানে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা, নৈতিক অধিকার ও সুবিধার প্রতি খেয়াল রাখে।’ বেইজিং জাপানের উদ্বেগের বিষয়টি দেখছে বলেও জানান তিনি।
লজিক্যালির প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের শুরু থেকে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পূর্বসতর্কতা ছাড়াই বর্জ্যপানি নিয়ে বিজ্ঞাপন দিচ্ছিল। বর্জ্যপানি ছাড়ার ফলে ঝুঁকি নিয়ে তৈরি এ বিজ্ঞাপনগুলো ইংরেজি, জার্মান ও খেমার ভাষাসহ বিভিন্ন ভাষায় ও বিভিন্ন দেশে প্রচার করা হয়।
লজিক্যালিতে কর্মরত চীনা বিশেষজ্ঞ হামসিনি হারিহারান বলেন, ‘এটি যে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ তা স্পষ্ট। চীন সরকারের সঙ্গে সম্পর্কিত সূত্র থেকে পাওয়া এ বিভ্রান্তিমূলক তথ্যগুলো জনরোষ আরও তীব্র করেছে।’
তিনি আরও বলেন, ‘চীনের এ উদ্বেগ মোটেও খাদ্য নিরাপত্তা নিয়ে নয়, কারণ চীন নিজেই খাদ্য নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি বিতর্কের সঙ্গে জড়িত। বিশ্ব ব্যবস্থায় চীন সব সময় নিজেকে “বিকল্প নেতা” হিসেবে উপস্থাপন করেছে এবং যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোকে অসম বৈশ্বিক ব্যবস্থার প্রচারক হিসেবে উপস্থাপন করেছে।’
চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে দেখা যায়, ফুকুশিমার পানি ছাড়া নিয়ে উদ্বিগ্ন মানুষ লবণের বড় বড় বস্তা কিনছে। কেউ কেউ চিন্তিত ভবিষ্যতের লবণগুলো দূষিত হতে পারে।
সাংহাইয়ের এক রেস্তোরাঁ এ হুজুগের সুযোগে অতিরিক্ত মুনাফার আশায় ‘অ্যান্টি–রেডিয়েশন’ বা ‘তেজস্ক্রিয়তা–বিরোধী’ খাবার তৈরির ভুয়া দাবি করে। তারা দাবি করে, তাদের ‘অ্যান্টি–রেডিয়েশন’ খাবার ত্বকের ক্ষতি কমাবে ও কোষের ক্ষতি পুষিয়ে দেবে।

ফিলিস্তিনি-চিলিয়ান সংগীতশিল্পী এলিয়ানার জনপ্রিয় গান ‘গানেনি’-এর মিউজিক ভিডিওর দৃশ্য ‘ফ্রেম বাই ফ্রেম’ নকল করার অভিযোগ উঠেছে দুই ইসরায়েলি শিল্পীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি পাশাপাশি রেখে তুলনা করে অভিযোগটি ছড়িয়ে পড়েছে।
১৭ মিনিট আগে
যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
৩ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৫ ঘণ্টা আগে