শাহরুখের পাঠানের পর এবার জওয়ানের পালা! সিনেমা মুক্তিতে বাকি আর মাত্র ৭ দিন। আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ বাড়ছে। ভক্তদের উন্মাদনা যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারটি।
ট্রেলার মুক্তির মাত্র ৩ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৭০ লাখের বেশিবার। এর মধ্যে হিন্দিতে ৫০ লাখ, তামিল ১৩ লাখ ও তেলুগুতে ৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে ট্রেলারটি।
ট্রেলারে যদিও স্পষ্ট হয়নি জওয়ান এর কাহিনি। তবে সিনেমাটিতে যে বলিউড বাদশাহকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তা নিশ্চিত। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশন, আর শিহরণ জাগানো সংলাপ তো আছেই। বক্স অফিসের ক্যাশবাক্স যে উপচে পড়বে, তা মনে করছেন বলিউডের একাধিক বাণিজ্য বিশ্লেষক।
ট্রেলারে শাহরুখের সঙ্গে নজর কেড়েছেন নয়নতারা। একেবারে বস লেডির ভূমিকায় দেখা গেছে তাঁকে। অন্যদিকে দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতিও ভিলেন হিসেবে নজর কেড়েছেন নেটিজেনদের। এ ছাড়া ট্রেলারে দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার ও সঞ্জিতা ভট্টাচার্যও স্বল্প সময়ে নজর কেড়েছেন।
বক্স অফিসে পাঠান ঝড়ের পর, এবার জওয়ান সুনামির অপেক্ষায় শাহরুখ ভক্তরা। ২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে যেন পুষিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
আজ বৃহস্পতিবার রাতে বুর্জ খালিফায় প্রদর্শিত হবে জওয়ানের ট্রেলার। উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ। ইতিমধ্যেই দুবাই পৌঁছে গেছেন বলিউড বাদশা। ‘পাঠান’-এর পর শাহরুখের এই ছবিও বক্স অফিসে ঝড় তুলবে আশাবাদী বাণিজ্য বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব সহ আন্তর্জাতিক সার্কিটে কিং খানের সিনেমার প্রি বুকিং শুরু হতেই টিকিট নিমেষে শেষ। আপাতত সবার অপেক্ষা ৭ই সেপ্টেম্বরের।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৭ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৫ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৭ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
২০ ঘণ্টা আগে