
অস্ট্রেলিয়ার ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের চিকিৎসক ডা. সঞ্জয়া সেনানায়েকে। অন্য আর দশটা দিনের মতোই স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল তাঁর দিনটি। কিন্তু কিছুক্ষণ পরপরই তাঁর ওয়ার্ডের এক রোগিণীর বিষয়ে কথা বলতে আসেন নিউরোসার্জন ডা. হরি প্রিয়া বান্দী। তিনি জানান, তিনি ওই নারীর মস্তিষ্ক থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ একটি গোলকৃমি জীবন্ত অবস্থায় বের করেছেন।
ডা. হরি প্রিয়া তাঁর সহকর্মী ডা. সেনানায়েকেকে বলেন, ‘ওহ ভগবান! আপনি কল্পনাই করতে পারবেন না আমি ওই নারীর মস্তিষ্ক থেকে কী পেয়েছি।সেটি ছিল জীবন্ত এবং মস্তিষ্কের ভেতরে মুচড়ে মুচড়ে চলাফেরা করছিল।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছরের ওই নারী নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা। তিনি ২০২১ সালের জানুয়ারি মাস প্রথমবার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন ডায়রিয়া, পেটে ব্যথা, শুকনো কাশি, জ্বর এবং রাতের বেলায় ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো উপসর্গ নিয়ে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর আসল রোগ নির্ণয় করতে পারেননি।
বছরখানেকের মধ্যে তাঁর এসব উপসর্গ আরও তীব্র হয় এবং তিনি হতাশা ও ভুলে যাওয়ার মতো উপসর্গে ভুগতে থাকেন। পরে স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ক্যানবেরা হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে তাঁর মস্তিষ্কের এমআরআই করার পর দেখা যায় সেখানে কিছু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য সার্জারি প্রয়োজন।
কিন্তু বিষয়টি সহজ ছিল না, কারণ সেখানে আসলে কী হচ্ছে তা নিউরোসার্জনদের জানা ছিল না। এ বিষয়ে ডা. সেনানায়েকে বলেন, ‘নিউরোসার্জনেরা নিশ্চয় এমনটা ভেবে অস্ত্রোপচার করেননি যে, তাঁরা সেখানে একটি জীবন্ত কৃমি খুঁজে পাবেন। সাধারণত নিউরোসার্জনেরা মস্তিষ্কের সংক্রমণ নিয়ে কাজ করেন, কিন্তু এই প্রথম বোধ হয় এমন কোনো ঘটনা ঘটল। কেউই এমনটা প্রত্যাশা করেননি।’
এদিকে, আশ্চর্য এই ঘটনার পরপরই বিজ্ঞানীরা গোলকৃমিটি কোন প্রজাতির এবং রোগিণীর আরও নতুন কোনো চিকিৎসা প্রয়োজন কি না, বিষয়টি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করেছেন। এ বিষয়ে ডা. সেনানায়েকে বলেন, ‘আমরা ঘটনার পরপরই ঘাঁটাঘাঁটি শুরু করি যে, কোন ধরনে গোলকৃমি মস্তিষ্কে আক্রমণ করে সংক্রমণ সৃষ্টি করতে পারে।’ কিন্তু বইপত্রে এমন কোনো গোলকৃমির সন্ধান পাওয়া যায়নি।

ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তালের মাইনিং ও মেটালার্জিক্যাল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে অবস্থিত এই কমপ্লেক্সটি দেশটির সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র।
১৪ মিনিট আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে অন্তত ‘৩০ থেকে ৪০ জনকে হত্যা’ করা উচিত এবং শুধু ‘ওই নির্দিষ্ট মুহূর্তে যারা হুমকি সৃষ্টি করছে’ তাদের মধ্যেই হত্যাকাণ্ড সীমাবদ্ধ রাখা উচিত নয়।
২৭ মিনিট আগে
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো প্রতিবেদনে আগের আলোচনার সূত্র ধরে সফরের সম্ভাব্য সময়, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের বিষয়ও তুলে ধরা হয়েছে...
১১ ঘণ্টা আগে
‘প্রথাগত মূল্যবোধ’ প্রতিষ্ঠার নামে ‘অনলি ফ্যানস’ (OnlyFans) মডেল ও অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাশিয়ার সরকার। বিশেষ করে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রক্ষণশীল সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও তীব্র হয়েছে।
১২ ঘণ্টা আগে