
আফ্রিকার দেশ গ্যাবনে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। বিরোধীরা আশা করছেন, এর মধ্য দিয়ে ৫৬ বছর ধরে বর্তমান প্রেসিডেন্ট আলী বঙ্গোর পরিবারের হাতে থাকা শাসনক্ষমতার বদল ঘটবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দেশের প্রধান ছয়টি বিরোধী দল একজোট হয়ে একজন প্রার্থীকেই সমর্থন দিচ্ছেন, যাতে আলী বঙ্গোকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা যায়।
এই নির্বাচন বর্তমান প্রেসিডেন্টর জন্য এক অগ্নিপরীক্ষার মতো। বিশেষ করে বিরোধীদের অভিযোগ হলো, ২৩ লাখ জনসংখ্যার এক-তৃতীয়াংশকে দারিদ্র্যসীমা থেকে তুলে আনতে খুব সামান্য প্রচেষ্টাই হাতে নিয়েছেন। পাশাপাশি তাঁদের দাবি, ২০১৮ সালে স্ট্রোকের পর থেকেই বঙ্গো শাসন পরিচালনার জন্য আর শারীরিকভাবে সমর্থ নন। তবে ৬৪ বছর বয়সী বঙ্গো দেশজুড়ে চালানো প্রচারণার মাধ্যমে বিরোধীদের দাবিকে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি দেশে আরও কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ কর্মসূচি বিস্তৃত করা এবং সরকারি স্কুলে ফি কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বঙ্গোর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেব হাজির হয়েছে বিরোধী জোটের প্রার্থী আলবার্ট ওন্ডো ওসা (৬৯)। পেশাগত দিক থেকে ওসা অর্থনীতি ও ব্যবস্থাপনার অধ্যাপক ছিলেন। তিনিও দেশের সামগ্রিক পরিবর্তন ও উন্নত অর্থনীতির প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর এই প্রতিশ্রুতি কাজও করে যেতে পারে। কারণ, দেশটি বিগত অর্ধশতাধিক বছর ধরেই বঙ্গো ও তাঁর পরিবারের শাসন দেখে অভ্যস্ত। এ ছাড়া দেশটির প্রতি তিনজন তরুণের মধ্যে একজন বেকার।
এদিকে অনেকেই আশঙ্কা করছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচনের পরবর্তী পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এর আগে ২০১৬ সালে যখন বঙ্গো গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এরও আগে বঙ্গো প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময়ও বিরোধীরা সহিংস প্রতিবাদ জানিয়েছিল।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন ইস্যু যেন আড়ালে পড়ে না যায়—এমন সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে আলোচনা স্থগিত রাখা ‘বড় ঝুঁকি’ তৈরি করবে।
১ ঘণ্টা আগে
লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোডাস’ নামক জাহাজটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার সকালে এটিই প্রথম হামলার শিকার হয়। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যেই একটি ‘সুখবর’ আসতে পারে। আজ বুধবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেক্সট বার্তায় খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসলামাবাদের উচ্চপদস্থ সূত্রগুলো এই ইঙ্গিত দিয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বৈশ্বিক আমদানি শুল্ক বাতিলের নির্দেশ দেন। তবে এর আগেই বেশ বড় অঙ্কের শুল্ক সংগ্রহ করে ফেলে ট্রাম্প প্রশাসন। যেহেতু এটি অবৈধ, তাই এখন সেই বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে