দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন সানি দেওল। এ সাফল্যের মাঝেই ঋণ পরিশোধ না করতে পারার মাশুল গুনতে হলো অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিলামে উঠেছে সানি দেওলের প্রিয় ‘জুহু ভিলা’।
সানি দেওলের এই বিশালাকার বিলাসবহুল বাংলোটি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি জমে আছে দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলেছে ভারতের একটি বেসরকারি ব্যাংক। ঋণ শোধ করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাংকের থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়েছিলেন অভিনেতা সানি দেওল। কিন্তু শোধ করতে পারেননি তিনি। এবার তাই সানি দেওলের কাছ থেকে সুদসহ ঋণ শোধ করতে অভিনেতার জুহুর বাংলোকে নিলামে তুলেছে ওই ব্যাংক। জুহুর গান্ধীগ্রাম রোডে ৫৯৯ দমমিক ৪৪ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত ওই ভিলা।
আজ রোববার সংবাদপত্রে ব্যাংকের সেই নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে ঋণ নেওয়ার আরও কিছু তথ্যের উল্লেখও রয়েছে। সানির ভাই ববি দেওলের প্রকৃত নামও (বিজয় সিং দেওল) দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে। আর করপোরেট গ্যারেন্টর হিসেবে নাম দেওয়া হয়েছে ‘গদর ২’ অভিনেতার সংস্থা সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেডের।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ৯ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি স্পর্শ করেছে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে