
দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার (১৯ আগস্ট) তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি গত ২৭ জুন কলারোয়ায় কৃষি কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘কলারোয়া পৌর সদরের স্থানীয় বাসিন্দা সূত্রে জেনেছি, কলারোয়ার কলাগাছি মোড়ের অমল রায়ের বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, ‘দুই মাস আগে চাকরিতে যোগ দেন সুকান্ত বিশ্বাস। কেরাগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। অফিসে সব সময় চুপচাপ থাকতেন। তাঁর মা বলছেন, তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু কাউকে কিছু জানাতেন না। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।’
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুকান্ত বিশ্বাস কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ জন্য একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হতে মরদেহ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে নবনিযুক্ত উপাচার্য ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে ভবনের ভেতরে রেখেই উপাচার্য ভবনের ফটকে তালা দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি...
১৫ মিনিট আগে
গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় দেখা করার কথা বলে ভুক্তভোগী নারীকে নিজ বাড়িতে ডেকে নেন আনারুল। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে জোরপূর্বক এক নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আনারুল ও মাসুদসহ অন্য সহযোগীরা ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
৩০ মিনিট আগে
মেহেরপুরের রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাপায় ফাহিম হোসেন (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন রাজনগর বেলেপাড়া গ্রামের মো. ইছাহক আলীর ছেলে।
৩৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে