
মেহেরপুরের রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাপায় ফাহিম হোসেন (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন রাজনগর বেলেপাড়া গ্রামের মো. ইছাহক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ফাহিম হোসেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে মেহেরপুরের একটি পাম্পের সামনে থেকে বাসটি জব্দ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি হেফাজতে নেয়। শিশু ফাহিমের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। বাকরুদ্ধ তার পরিবার।
স্থানীয় ইউপি সদস্য মো. খাকছার আলী বলেন, স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় একটি বাস ফাহিমকে চাপা দিয়ে চলে যায়। এ সময় সে ঘটনাস্থলেই মারা যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ জুন সন্ধ্যায় কুটুরিকোণা গ্রামে স্বামীর বাড়িতে আসমার কাছে পুনরায় ৪ লাখ টাকা চান মেহেদী। টাকা দিতে না চাইলে প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় আসমাকে একটি কক্ষে আটকে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়।
৩ মিনিট আগে
বরিশালে বেসরকারি শিল্পকারখানা রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে উল্টো শাস্তিমূলক বদলির প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সন্ধ্যায় কারখানার সামনে এ প্রতিবাদী সমাবেশ হয়। সমাবেশ পরিচালনা করেন রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্
১০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচাকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদে তাঁকে পুরস্কৃত করা হয়।
৩৩ মিনিট আগে
চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে নবনিযুক্ত উপাচার্য ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে ভবনের ভেতরে রেখেই উপাচার্য ভবনের ফটকে তালা দেন এবং বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি...
১ ঘণ্টা আগে