
পত্রিকায় নাম উল্লেখ করে অস্ত্রধারীর যে ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেই ব্যক্তি তিনি নন বলে দাবি করেছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন। বেলাল বলেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না।
গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ‘গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বিনা উসকানিতে প্রশাসনের ওপর বিএনপি-জামায়াতের হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বেলাল বলেন, ছবির ব্যক্তিটি তিনি, সেটি প্রমাণ করতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে যাঁরা মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার হুঁশিয়ারি দেন বেলাল। তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় আছি, আমি নিরাপত্তার কথা বিবেচনা করে আজই থানায় জিডি করব।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানবীর আহমেদ সিদ্দিকী তুহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও আরিফ মাঈনুদ্দিন রাসেল।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, ‘গায়েবানা জানাজার নাম দিয়ে চকরিয়ায় তাণ্ডব চালিয়েছে জামায়াত-বিএনপির লোকজন। সরকারি গাড়ি ভাঙচুর করে, পুলিশের ওপর হামলা চালিয়েছে। পত্রিকা ও টিভি চ্যানেলে আওয়ামী লীগ ও যুবলীগকে কেন্দ্র করে একটি মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ সরবরাহ করে আওয়ামী লীগ ও যুবলীগের সম্মান ক্ষুণ্ন করেছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহকারী এবং জামায়াত-বিএনপির তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটু বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি এটা বেলালের ছবি প্রমাণ করতে পারে। তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই অস্ত্রধারী দলের কেউ নয়, ছবিটি এডিট করা।’
কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে গত ১৫ আগস্ট সংঘর্ষে ও একজন নিহতের ঘটনায় ‘যুবলীগ নেতার’ অস্ত্র হাতে ছবি ভাইরাল হয়। ভাইরাল ছবিতে হেলমেট পরিহিত যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। পুলিশ বলছে, হেলমেট পরিহিত গুলিবর্ষণকারীকে খোঁজা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্র হাতে ওই যুবকের নাম বেলাল উদ্দিন। তিনি পৌরসভা যুবলীগের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
খুলনা নগরীর লবণচড়ার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর...
২৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ...
৪০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আলোচিত পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামসহ ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়...
১ ঘণ্টা আগে